1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
নরসিংদীতে কলেজ ছাত্রী মারধরের শিকার - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
চরশিমলা মসজিদে দুটি কেচি গেট দিলেন তারেক খাঁন  কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার

নরসিংদীতে কলেজ ছাত্রী মারধরের শিকার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১
Spread the love

মো: খায়রুল ইসলাম/নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদী রেলওয়ে স্টেশনের ওভারব্রিজে দিন দুপুরে কলেজপড়ুয়া ছাত্রীকে মারধর করেছে এক বখাটে তরুণ। গত বুধবার (১৭ ফেব্র“য়ারি) শত শত মানুষের সামনে ওই ওভারব্রিজের ওপর দাঁড়িয়ে কলেজছাত্রীকে মারধর করা হয়। ভুক্তভোগী ওই ছাত্রী দুই বান্ধবীর সঙ্গে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিলেন।
ছাত্রীকে মারধর করা ওই তরুণের নাম বিজয় হাসান (২৫)। তিনি নরসিংদী শহরের কাউরিয়া পাড়া এলাকার মো. স্বপন মিয়ার ছেলে। পুলিশের ভাষ্যমতে, কলেজছাত্রীকে মারধর করা এই বিজয় হাসান শহরের কাউরিয়া পাড়া এলাকার একজন বখাটে তরুণ হিসেবে পরিচিত। ওই ছাত্রী ও তার দুই বান্ধবী বলেন, আমরা তিন বান্ধবী নরসিংদী সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগে দ্বিতীয় বর্ষে পড়ি। আজ দুপুরে কলেজের কাছেই প্রাইভেট পড়া শেষে যার যার বাড়ির উদ্দেশে ফিরছিলাম। রেলওয়ে ওভারব্রিজটি পার হয়ে নামার পথে কয়েকজন বন্ধুসহ ওই তরুণ দুই হাত উঠিয়ে পথ আগলে দাঁড়িয়েছিল। এসময় তাদের উদ্দেশে ‘একটু সাইড প্লিজ’ বলে আমরা তাদের পার হয়ে যেতে চেয়েছিলাম। জবাবে ওই তরুণ আমাদের উদ্দেশে বলে, কাকে সাইড দিব। চলে যান, আপনাদের আটকে রেখেছে কে। এর পরিপ্রেক্ষিতে ওই ছাত্রী তরুণের কাছে জানতে চায়, এভাবে কথা বলছেন কেন। এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গেই ওই তরুণ ছাত্রীর ওড়না টেনে নিয়ে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করে। তুই কে, আমি এখানে দাঁড়াবো, সাইড দিব না, তুই কি করবি কর। এসব বলতে থাকে। এসময় উপস্থিত লোকজন ওই তরুণের কাছে অনুরোধ করে মেয়েগুলোকে সাইড দেয়ার জন্য। এতে উত্তেজিত হয়ে ওই তরুণ ওভারব্রিজের রেলিংয়ে ছাত্রীর মাথা জোরপূর্বক চেপে ধরে। পরে ছাত্রীর গালে উপর্যুপরি চড় দিতে থাকে। এসময় ছাত্রীটিও ওই তরুণের গালে দুটো চড় বসিয়ে দেয় এবং বলতে থাকে, আমাকে মেয়ে মানুষ পেয়ে এভাবে মারবি। উপস্থিত লোকজনের মধ্যে কেউ এসময় এগিয়ে আসেনি। তবে যুবকের সঙ্গে থাকা বন্ধুরা তাকে নিবৃত্ত করার চেষ্টা করে। তারা আরও জানান, কোনো কারণ ছাড়া, শুধু শুধুই এসব করেছে ওই তরুণ। এই ওভারব্রিজ দিয়ে আর কখনও যদি আমরা যাই। তবে দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে আমাদের। ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, মেয়েটিকে ওভারব্রিজের ওপর এভাবে মারধর করতে দেখে আমরা স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। মেয়েটিকে কমপক্ষে ২০/২৫টি চর মারেন ওই তরুণ। পরে তাদের আটকে রেখে পরিবারের সদস্য ও পুলিশকে খবর দেওয়া হয়। মেয়েটিকে এভাবে মারধরের বিষয়টি খুবই খারাপ হয়েছে। এ ঘটনার জন্য ওই তরুণের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। এ ঘটনার পরপরই তারা নিচে নেমে এলে স্থানীয় লোকজন তাদের ঘিরে ধরে। উভয়পক্ষের পরিবারের সদস্যদের এই খবর জানানো হয়। খবর পেয়ে নরসিংদী মডেল থানার পুলিশ সেখানে এসে তাদের জিজ্ঞাসাবাদ করে। দুই পরিবারের সদস্যরাও একে একে উপস্থিত হন সেখানে। একপর্যায়ে উপস্থিত হন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত চৌধুরী। নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত চৌধুরী জানান, উভয়পক্ষের বক্তব্য শুনেছি আমরা। যেহেতু ঘটনাস্থল অর্থাৎ ওভারব্রিজটি রেলওয়ে পুলিশ ফাঁড়ির আওতাধীন তাই ওই ফাঁড়িকে ব্যবস্থা নিতে বলেছি। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো. ইমায়েদুল জাহিদি জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ভাবে ব্যবস্থা নেওয়ার কথা বলার পরও কোন রকম অভিযোগ করতে রাজী নয় ছাত্রীর পরিবার। পরে ওই ছাত্রীর কাছে কৃতকর্মের জন্য ক্ষমা চায় বিজয় হাসান। পরে বিষয়টি আপস মীমাংসা করে দেওয়া হয়। ভুক্তিভোগীর অভিযোগ না পেলে আমাদের কোন আইনি ব্যবস্থা নেয়ার সুযোগ নেই।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares