1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
নরসিংদীতে মাটির নীচে ৩,৪৬০ পিস গুলি - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
চরশিমলা মসজিদে দুটি কেচি গেট দিলেন তারেক খাঁন  কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার

নরসিংদীতে মাটির নীচে ৩,৪৬০ পিস গুলি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১
Spread the love

মো: খায়রুল ইসলাম,নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর বেলাবতে মুক্তিযুদ্ধের এক সংগঠকের বাড়ির আঙিনায় মাটি কাটার সময় উদ্ধার হলো ৩ হাজার ৪৬০ পিস রাইফেলের গুলি। এসব গুলি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যুদ্ধে ব্যবহারের জন্য মুক্তিযোদ্ধারা মজুদ রেখেছিল বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।
গতকাল মঙ্গলবার (১৬ ফেব্র“য়ারি) রাতে উপজেলার চরউজিলাব গ্রামের প্রয়াত কৃষকনেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুলহাইয়ের বাড়ির আঙিনা থেকে এসব গুলি উদ্ধার করে থানা পুলিশ।
বেলাব থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফায়েত হোসেন পলাশ ও স্থানীয়রা জানান, মাটি কাটার শ্রমিকরা মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত আব্দুল হাইয়ের বাড়িতে মাটি ভরাটের জন্য বাড়ির আঙিনায় কলাগাছের পাশ থেকে মাটি কাটছিলেন। মঙ্গলবার দিনভর মাটি কেটে নেয়ার পর সন্ধ্যায় মাটির নীচে গুলিভর্তি একটি বক্স দেখতে পান তারা। এ সময় বাড়ির মালিক মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের ছেলে বায়েজিদকে গুলিরবক্স পাওয়ার খবর জানালে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে বেলাব থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় রাত ১০টা পর্যন্ত মাটি খুঁড়ে ৩ হাজার ৪৬০ পিস রাইফেলের গুলি উদ্ধার করে। এ সময় স্থানীয়রা মাটি খুঁড়ে গুলি বের হওয়ার ঘটনা দেখতে ঘটনাস্থলে ভিড় জমায়।
উদ্ধার হওয়া থ্রি নট থ্রি রাইফেলের এসব গুলি মুক্তিযুদ্ধের সময় যুদ্ধে ব্যবহারের জন্য মুক্তি যোদ্ধাদের মজুদ রাখা ছিল বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। ১৯৭১ সালে আবদুল হাইয়ের বাড়িতে মুক্তি যোদ্ধাদের ক্যাম্প ছিল বলে জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares