1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনামঃ
কুয়াকাটার আজিমপুর গ্রামের বিয়ের প্রলোভনে ধর্ষণ মেহেরপুরে এনপিবি নিউজের বর্ষপূর্তি পালন নবীনগরে এমপি মান্নানের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতায় কপ-৩১ সম্মেলনে যাচ্ছেন নারায়ণগঞ্জের সায়মন কিশোরগঞ্জে উৎসাহ উদ্দীপনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার

টাওয়ারের ব্যাটারী চুরি চক্রের সদস্য আটক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১
Spread the love

শেখ তোফাজ্জেল হোসেন, খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ নগরীর খানজাহান আলী থানাধীন যোগিপোল ইউনিয়নের জাব্দিপুর এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার সময় রবি মোবাইল টাওয়ারের ব্যাটারী চুরি করার সময় ৪ চোরকে একটি পিকআপ (খুলনা-মেট্রো ন-১১-১৮০৫) সহ এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করে। আটককৃতরা হলো খুলনার দিঘলিয়া উপজেলার মহেশ্বরপুর এলাকার সিরাজুল শেখ এর পুত্র মাসুম শেখ (২২), যশোরের অভয়নগর এলাকার বাগদা গ্রামের ইশারত আলী বিশ্বাসের পুত্র মোঃ আক্কাছ বিশ্বাস (৩৩), দৌলতপুর কুলিবাগান এলাকার মোঃ আব্দুল হক এর পুত্র মেহেদি হাসান (৩২) ও একই এলাকার মৃত মজিদ সিকদার এর পুত্র কামাল সিকদার (৩৫)। মোবাইল টাওয়ারের নিরাপত্তায় নিয়োজিত, ক্যালকন সিকিউরিটি কোম্পানীর কো-অডিনেটর মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে খানজাহান আলী থানায় মামলা দায়ের করেছে। মামলা নং-০৫, তাং ১২/০২/২১ । মামলার এজাহার সুত্রে জানা যায়, শুক্রবার রাত ১ টার সময় আটককৃতরা জাব্দিপুর রবি মোবাইল টাওয়ারের মেইন গেটের তালা ভেঙ্গে সিমানা প্রাচীর এর ভিতরে প্রবেশ করে । এ সময় সিকিউরিটি গার্ড সোহেল বিষয়টি টের পেয়ে চেঁচামেচি শুরু করলে এলাকাবাসী পুরো এলাকা ঘিরে ফেলে চোরদেরকে আটক করে পুলিশে খবর দেয় । ঘটনাস্থলে খানজাহান আলী থানার এসআই লুৎফুল হায়দার , এসআই হাসান উপস্থিত হয়ে চুরি করার সরঞ্জামাদি এবং পিকআপ সহ ৪ চোরকে আটক করে । খানজাহান আলী থানা অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস জানান, আটককৃতদের মধ্যে মাসুম শেখ এর নামে অভয়নগর থানায় চুরির মামলা রয়েছে । এছাড়া তাদের কাছ থেকে সেলাইরেঞ্চ, কাটিং প্লায়ার্স, কাঁচি, স্ক্রু ড্রাইভার সহ একটি পিকআপ জব্দ করা হয়েছে এবং আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে ।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি