1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
নরসিংদী পৌর নির্বাচন: লড়াই হবে ত্রিমুখী - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনামঃ
চরশিমলা মসজিদে দুটি কেচি গেট দিলেন তারেক খাঁন  কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার

নরসিংদী পৌর নির্বাচন: লড়াই হবে ত্রিমুখী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১
Spread the love

মো: খায়রুল ইসলাম, নরসিংদী প্রতিনিধিঃ আগামী ১৪ ফেব্র“য়ারি রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে নরসিংদী পৌরসভার নির্বাচন। দিন যতই ঘনিয়ে ততই ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বেড়েই চলেছে। প্রতিটি পাড়া মহল্লায় এবং চায়ের দোকানে সাধারণ মানুষের মুখে মুখে শুধু নির্বাচনী আলাপ আলোচনা। সমস্ত শহর ব্যাপী পোস্টারে ছেয়ে গেছে। এখানে মেয়র পদে প্রতিদ্বন্ধীতা করছেন মোট ৪ জন প্রার্থী। তম্মধ্যে আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন নরসিংদী পৌরসভা আ’লীগের সাধারণ সম্পাদক মো: আমজাদ হোসেন বাচ্চু, বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মো: হারুন অর-রশিদ, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) মোবাইল প্রতীক নিয়ে লড়ছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এস.এম কাইয়ূম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাত পাখা প্রতীক নিয়ে লড়ছেন মো: আসাদুল হক। প্রার্থীরা প্রতিদিন কাকডাকা ভোর থেকে কর্মী ও সমর্থকদের নিয়ে গভীর রাত পর্যন্ত ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারদের সাথ কুশল বিনিময় করছেন এবং দোয়া চাচ্ছেন। মেয়র প্রার্থীদের পাশা-পাশি কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীরা ঘওে বসে নেই। তারা জোড়ে সুড়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এক কথায় এখানকার মেয়র প্রার্থীরা আরামকে হারাম করে কোমড় বেঁধে মাঠে নেমেছে। সকাল থেকে রাত ৮টা পর্যন্ত মাইকের আওয়াজে সমস্ত পৌর এলাকায় মানুষের ঘুম হারাম করে দিয়েছে। বিভিন্ন গানের মাধ্যমে প্রার্থীদের জয়ধ্বনী তৈরী করে প্রতি পাড়া মহল্লায় প্রচার চালাচ্ছে। সাধারণ ভোটারদের সাথে আলোচনা করে জানা গেছে এখানে নৌকা, ধানের শীষ এবং মোবাইল প্রতীকের মধ্যে ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াই হবে। এ তিন জনের মধ্যে অল্পসংখ্যক ভোটের ব্যবধানে যে কোন একজন জয়ের মালা ছিনিয়ে নিতে পারে বলে সাধারণ ভোটাররা জানিয়েছেন। তবে এজন্য আগামী ১৪ ফেব্র“য়ারি পর্যন্ত অপেক্ষ করতে হবে। সাধারণ ভোটাররা নরসিংদী পৌরসভায় একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবী জানিয়েছেন।

নরসিংদী পৌরসভা নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ৯৯ হাজার ৪৫৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার এর সংখ্যা ৪৯ হাজার ১৫৭ এবং মহিলা ভোটার এর সংখ্যা ৫০ হাজার ২৯৭ জন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো: মেজবাহ উদ্দিন জানান, নির্বাচনে ৪ জন মেয়র প্রার্থীর পাশাপাশি ৯ টি ওয়ার্ডে ৩৩ জন সাধারণ পুরুষ কাউন্সিলর ও ১১ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্ধিতা করবেন। এখানে মোট ৪০টি কেন্দ্রে ২৭৮ টি বুথে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares