1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর রৌমারীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু-৫ আহত-১ শিরখাড়া ইউ নির্বাচনে শীর্ষে আছেন সাবেক চেয়ারম্যান পুত্র সবুজ বাঘা নড়াইলে মধুমতি নদী ভাঙ্গন ঠেকাতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন। বরাবো ইউনিয়ন ভূমি অফিস নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ডিমলায় ৭৮ টি পূজামণ্ডপে আনসার-ভিডিপি সদস্য বাছাই সম্পন্ন

উইন্ডিজকে ২৯৮ রানের টার্গেট দিল বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
Spread the love

প্রথম দুই ম্যাচে ঢাকায় জিতলেও ব্যাটিংটা সেভাবে মন ভরায়নি। কেউ কেউ উইকেটের দায় দিতে চাইলেও খোদ খেলোয়াড়েরাই বলছিলেন, আরও ভালো করা যেত। চট্টগ্রামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে সেই ‘ভালো’ কিছুটা করে দেখালেন সাকিব-তামিমরা।

 

সোমবার টস হেরে আগে ব্যাট করতে নেমে চার সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের হাফসেঞ্চুরির ওপর ভর করে সিরিজের তৃতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২৯৭ রান করেছে। টাইগার ক্রিকেটে পঞ্চপাণ্ডব খ্যাত একমাত্র মাশরাফি বিন মর্তুজা এই সিরিজে নেই।

 

দ্বিতীয় ম্যাচের পর শেষ ওয়ানডেতেও অর্ধশতক হাঁকান তামিম ইকবাল। শুরুতে দুই সতীর্থকে হারালেও তামিম অভিজ্ঞতার প্রমাণ রাখেন। ২৮তম ওভারে ফেরার আগে ৮০ বলে ৮০ স্ট্রাইকরেটে ৬৪ করে যান। এর মধ্যে চারের মার তিনটি, ছয় একটি।

 

অধিনায়ক হিসেবে ৬ ওয়ানডেতে তার দ্বিতীয় ফিফটি এটি। আর ওয়ানডে ক্যারিয়ারের ৪৯তম ফিফটি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অষ্টম। ক্যারিবিয়ানদের বিপক্ষে তার সেঞ্চুরিও আছে দুটি।

 

ওপেনার লিটন দাস এই ম্যাচেও ব্যর্থ। আলজারি জোসেফের প্রথম ওভারের শেষ বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি।

 

তিন নম্বরে নামা নাজমুল হোসেন আর তামিম যখন শুরুর ধাক্কাটা সামলে ওঠার চেষ্টায়, ঠিক তখনই কাইল মায়ার্সের বলে সেই এলবিডব্লিউ’র ফাঁদে পড়েই বিদায় নেন নাজমুল। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ২০।

 

চার নম্বরে নেমে সাকিব করেন ৫১। ৮১ বলে তিন চারে এই রান করেন সাকিবের সঙ্গে ৯৩ রানের জুটি গড়া এই অলরাউন্ডার। পাঁচ নম্বরে নামা মুশফিকও পেয়েছেন অর্ধশতক। ১১৬ স্ট্রাইকরেটে তিনি ৫৫ বলে ৬৪ করে যান।

 

চার সিনিয়রের তিনটি জুটিতেই ভালো রান উঠেছে। তামিম ফেরার পর মুশফিক-সাকিব করেন ৪৮।

 

মুশফিকের সঙ্গে আবার ৭২ রানের জুটি গড়েন রিয়াদ। তার স্ট্রাইকরেটও (১৪৮.৮৪) ভালো ছিল। তিনি ৪৩ বলে ৬৪ করে অপরাজিত থাকেন।

 

বাংলাদেশ এদিন দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামে। হাসান মাহমুদ এবং রুবেল হোসেনকে বিশ্রামে পাঠানো হয়েছে। তাদের জায়গায় খেলছেন মোহাম্মদ সাইফউদ্দিন এবং তাসকিন আহমেদ। তাসকিন ৩ বছর পর ওয়ানডে দলে ফিরেছেন।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি