1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
দরিদ্র দেশগুলোকে উৎপাদন মূল্যে ৪ কোটি ভ্যাকসিন দেবে ফাইজার - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
নারায়ণগঞ্জে জামদানীর নকশা বৈচিত্র্য ও রং বিন্যাস শীর্ষক কর্মশালা নরসিংদীর মনোহরদীতে অটোচালককে কুপিয়ে হত্যা নান্দাইলে মসজিদের ওয়াকফ সম্পত্তি, আয়-ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন মুন্সীগঞ্জ গজারিয়ায় ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় নিহত ১ যশোর থেকে নিষিদ্ধ সিরাপসহ তিন মাদক পাচারকারী আটক কুমিল্লায় চাল পাচারের অভিযোগে বিএনপি নেতাকে বহিষ্কার খুলনা থেকে অন্য জেলায় সার পাচারের চেষ্টা ব্যবসায়ীকে জরিমানা ময়মনসিংহে গ্যাস সংকট: ২০ কারখানার শ্রমিকদের ছুটি জলাবদ্ধতা থেকে মুক্তি পেল সাদিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ

দরিদ্র দেশগুলোকে উৎপাদন মূল্যে ৪ কোটি ভ্যাকসিন দেবে ফাইজার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১
Spread the love

প্রাণঘাতী করোনাভাইরাসকে রুখতে বিশ্বের বিভিন্ন দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। তবে যেসকল দেশে শুরু হয়েছে তার অধিকাংশই উন্নত দেশ। এই তালিকায় দরিদ্র দেশগুলো নেই। থাকার প্রশ্নও আসে না।

 

তারা কবে নাগাদ টিকা পাবে সেটাও নিশ্চিত করে কেউ বলতে পারছে না। তবে এমন সময় শুক্রবার (২২ জানুয়ারি) মার্কিন টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার (বায়োএনটেক) ঘোষণা দিয়েছে তারা দরিদ্র দেশগুলোকে ৪০ মিলিয়ন তথা ৪ কোটি করোনার টিকা দিবে। তবে সেগুলো বিনামূল্যে নয়, উৎপাদন মূল্যে। অর্থাৎ এই ৪ কোটি ডোজ থেকে তারা কোনো লাভ করবে না। কেবল উৎপাদন খরচটা নিবে। ফেব্রুয়ারি মাসের মধ্যেই দরিদ্র দেশগুলো ফাইজারের টিকা পেতে শুরু করবে।

 

আর এটা তারা দিবে কোভ্যাক্সের মাধ্যমে, যারা বিশ্বব্যাপী করোনাভাইরাসের টিকার সু-সম বন্টন নিয়ে কাজ করছে। তাদের তালিকায় বিশ্বের ৯২টি দেশ রয়েছে, যেগুলো নিম্ন আয় ও নিম্ন মধ্য আয়ের দেশ।

 

এ বিষয়ে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে ফাইজারের চেয়ারম্যান আলবার্ট ব্যুরলা বলেছেন, ‘দরিদ্র ও অনুন্নত দেশগুলোরও যথা সময়ে টিকা পাওয়া উচিত। আমরা কোভ্যাক্সের মাধ্যমে এসকল দেশগুলোতে টিকা পাঠাবো এবং সেটা অলাভজনকভাবে। আমরা এই কাজটি করার সুযোগ পেয়ে গর্বিত। দরিদ্র ও অনুন্নত দেশগুলোর স্বাস্থ্যকর্মীরা এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষগুলো যাতে করোনার টিকা পায় সে বিষয়টি মাথায় রেখেই এই সহায়তা করতে যাচ্ছি।’

 

উল্লেখ্য, এখন পর্যন্ত একমাত্র ফাইজার বায়োএনটেকের তৈরি টিকা জরুরিভিত্তিতে মানবদেহে প্রয়োগের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares