1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
মেহেরপুরে এনপিবি নিউজের বর্ষপূর্তি পালন নবীনগরে এমপি মান্নানের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতায় কপ-৩১ সম্মেলনে যাচ্ছেন নারায়ণগঞ্জের সায়মন কিশোরগঞ্জে উৎসাহ উদ্দীপনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল

খুবি শিক্ষার্থীর জন্য ববিতে মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১
Spread the love

ইমরুল কায়েস, ববি প্রতিনিধি: বহিষ্কৃত শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন ববি শিক্ষার্থীরা।

মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজয় শুভর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন একই বিভাগের শিক্ষার্থী আলিশা মূনতাজ, মাহমুদুল হাসান তমাল, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী অদিতি দাস, দর্শন বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা।

এ সময় বক্তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেন এবং অবিলম্বে বহিষ্কারাদেশ প্রত্যাহারের জোর দাবি জানান। মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলিশা মূনতাজ বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন যে স্বৈরাচারী সিদ্ধান্ত নিয়েছে এটা কোনোভাবেই মেনে নেয়ার মত না, অবিলম্বে এই স্বৈরাচারী আদেশ প্রত্যাহার করতে হবে এবং খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিতে হবে।

ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী অদিতি দাস বলেন, যদি ছাত্রদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা না হয় তাহলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। দর্শন বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, ছাত্র রাজনীতি বাংলাদেশের অহংকার, এটাকে বন্ধ রাখা মানে বাংলাদেশের অহংকার কে দমিয়ে রাখা। অবিলম্বে এই স্বৈরাচারীতা বন্ধ করতে হবে নতুবা ছাত্র সমাজ চুপ করে বসে থাকবে না।

উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দুই শিক্ষকের সঙ্গে অসদাচরণ ও তদন্তে অসহযোগিতার অভিযোগে দুই শিক্ষার্থীকে বহিষ্কারের আদেশ প্রত্যাহারের দাবিতে রোববার থেকে রাতদিন আমরণ কর্মসূচি শুরু করেন দুই শিক্ষার্থী। শিক্ষার্থীরা হলেন ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের ১৭ ব্যাচের শিক্ষার্থী ইমামুল ইসলাম ও বাংলা ডিসিপ্লিনের ১৮ ব্যাচের শিক্ষার্থী মোবারক হোসেন।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি