1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা রংপুর তারাগঞ্জে আগুনে পুড়ল ৭ বসতঘর মাদারীপুরে ডাকাতির সময় হাতেনাতে গ্রেপ্তার ২ ডাকাত সিপিবি(এম) সভাপতির মেয়ে মোহনার বিবাহত্তোর অনুষ্ঠান সম্পর্ণ শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন জামপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে জাকির হোসেন বাবুকে চায় সাধারণ ভোটাররা নবীনগরে ২ পক্ষের সংঘর্ষ: চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু শিরখাড়ায় আইন শৃঙ্খলা রক্ষার্থে মত বিনিময় সভা অভিভাবকহীন কুয়াকাটা: প্রবেশমুখেই অব্যবস্থাপনার বাসস্ট্যান্ড খামার পর্যায়ে দক্ষতা ও আয় বৃদ্ধি নিশ্চিত করতে ব্র্যাকের খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত

৩ মাসেই জিডিপির তথ্য দেবে বিবিএস : পরিকল্পনামন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, তিন মাস পর মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির তথ্য দিতে সরকার প্রধানের কাছ থেকে অনুমোদন নেওয়া হয়েছে। তিন মাস পর পর আমরা প্রবৃদ্ধির তথ্য দেব। এ বিষয়ে প্রয়োজনীয় কাজ শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিবিএস এ বিষয়ে এক কর্মশালার আয়োজন করে।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব জনাব মুহাম্মদ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় পরিকল্পনামন্ত্রী, প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, বিবিএস এর মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

বিবিএস প্রতি বছর মোট দেশজ উৎপাদন, অর্থনৈতিক প্রবৃদ্ধির হার, মূল্যস্ফিতিসহ কতিপয় গুরুত্বপূর্ণ সামষ্টিক অর্থনৈতিক পরিসংখ্যান প্রণয়ন ও প্রাক্কলন ও প্রকাশ করে থাকে। একটি দেশের অর্থনৈতিক অবস্থা কেমন সে দেশের জিডিপি তথা জাতীয় আয়ের পরিমাণ থেকে তার ধারণা পাওয়া যায় । ১৯৭২-৭৩ সালকে ভিত্তি বছর ধরে বাংলাদেশে প্রথম জিডিপি এর প্রাক্কলন শুরু করা হয় ।

কর্মশালায় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, আমাদের পাশ্ববর্তী দেশগুলো তিন মাস পর পর জিডিপির তথ্য দিয়ে থাকে। কাজটি দেরিতে হলেও আমরা করতে যাচ্ছি। বার্ষিক প্রাক্কলন তো আছেই তারপরও তিন মাস পর পর প্রবৃদ্ধির তথ্য পেলে জরুরি পদক্ষেপগুলো নিতে পারবো। অর্থনীতিকে বোঝা, জানা, নীতি গ্রহণ ও পদক্ষেপ নিতে ত্রৈমাসিক প্রবৃদ্ধির তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি