1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন জামপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে জাকির হোসেন বাবুকে চায় সাধারণ ভোটাররা নবীনগরে ২ পক্ষের সংঘর্ষ: চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু শিরখাড়ায় আইন শৃঙ্খলা রক্ষার্থে মত বিনিময় সভা অভিভাবকহীন কুয়াকাটা: প্রবেশমুখেই অব্যবস্থাপনার বাসস্ট্যান্ড খামার পর্যায়ে দক্ষতা ও আয় বৃদ্ধি নিশ্চিত করতে ব্র্যাকের খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হরিপুরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত নীলফামারীতে আরডিবি ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ চরফ্যাশনে ক্যান্সারে আক্রান্ত কলেজছাত্র রায়হানের মৃত্যু / স্বজনদের ফাঁসাতে মিথ্যা হয়রানির অভিযোগ নবীনগরে গভীর রাতে বসতঘরে অগ্নিসংযোগ

শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন

রাকিবুল হাসান,গাজীপুর জেলা প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬

রাকিবুল হাসান, গাজীপুর জেলা প্রতিনিধি:শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। ছবি: আরটিভি গাজীপুরের শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) রাত ৮টায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সাধারণ সভা শেষে উপস্থিত সবার সম্মতিতে ৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

মেয়াদ শেষ হওয়ায় বর্তমান কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে সভায় আগামী দুই বছরের (২০২৬-২০২৮) জন্য নতুন এ কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন পূর্বের কমিটির সভাপতি তাজুল ইসলাম সানি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসুদ রানা।

মাসিক সাধারণ সভার শুরুতে পূর্বের কমিটির সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রতিবেদন উপস্থাপন করেন। আয়-ব্যয়ের হিসাব প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধ্যক্ষ সাদেক মিয়া। প্রতিবেদনগুলোর ওপর আলোচনায় অংশ নেন উপদেষ্টা ও সদস্যরা। আলোচনায় উঠে আসা সবার প্রস্তাবগুলো বিবেচনা ও বাস্তবায়নের আশ্বাস দেন শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি রায়হানুল ইসলাম আকন্দ।
সভার দ্বিতীয় অধিবেশনে শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আনিছুর রহমান শামীমের সভাপতিত্বে ও রাকিবুল হাসান আকন্দের সঞ্চালনায় সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক পদে প্রার্থী আহ্বান করা হয়। পরে তিনজন প্রার্থী তাদের প্রার্থিতা ঘোষণা করেন। তাদের বিপরীতে কোনো প্রার্থী না থাকায় সংগঠনের উপদেষ্টা শ্রীপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান আবু বকর সিদ্দিক আকন্দ নির্বাচিত তিনজনের নাম ঘোষণা করেন। তারা হলেন সভাপতি সেলিম শেখ (দৈনিক আমাদের কন্ঠ), সাধারণ সম্পাদক এমদাদুল হক (দৈনিক ভোরের দর্পণ) এবং সাংগঠনিক সম্পাদক এস এম জহিরুল ইসলাম (দৈনিক আমার দেশ)।

শ্রীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সংগঠনের উপদেষ্টা প্রবীণ সাংবাদিক আলমগীর হোসেন উম্মুক্ত আলোচনায় সবার মতামতের ভিত্তিতে বাকি ৬টি পদে নির্বাচিতদের নাম ঘোষণা করেন। তারা হলেন সহসভাপতি নাঈম মেহেদী (ডেইলি বাংলাদেশ), যুগ্ম সম্পাদক রাকিবুল হাসান আকন্দ (দৈনিক শিরোমণি), কোষাধ্যক্ষ সাদেক মিয়া (দৈনিক আওয়ার বাংলাদেশ), কার্যনির্বাহী সদস্য আনিছুর রহমান শামীম (দৈনিক বাংলাদেশ বুলেটিন), তাজুল ইসলাম সানি (দৈনিক জবাবদিহী) এবং মাসুদ রানা (দৈনিক খবর সংযোগ)।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি