1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা রংপুর তারাগঞ্জে আগুনে পুড়ল ৭ বসতঘর মাদারীপুরে ডাকাতির সময় হাতেনাতে গ্রেপ্তার ২ ডাকাত সিপিবি(এম) সভাপতির মেয়ে মোহনার বিবাহত্তোর অনুষ্ঠান সম্পর্ণ শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন জামপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে জাকির হোসেন বাবুকে চায় সাধারণ ভোটাররা নবীনগরে ২ পক্ষের সংঘর্ষ: চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু শিরখাড়ায় আইন শৃঙ্খলা রক্ষার্থে মত বিনিময় সভা অভিভাবকহীন কুয়াকাটা: প্রবেশমুখেই অব্যবস্থাপনার বাসস্ট্যান্ড খামার পর্যায়ে দক্ষতা ও আয় বৃদ্ধি নিশ্চিত করতে ব্র্যাকের খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত

হজ নিয়ে আলোচনা করতে সৌদি গেলেন ধর্ম প্রতিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

করোনার কারণে গত দুই বছর হজ কার্যক্রমে অংশ নিতে পারেননি বাংলাদেশিরা। ‌নিবন্ধন করলেও কবে নাগাদ হজ করতে পারবেন তা নিয়ে চরম অনিশ্চয়তায় হজ গমনেচ্ছুরা। এর বাইরে নতুন করে যারা হজ করতে চান তারাও কবে নাগাদ সুযোগ পাবেন সে বিষয়ে রয়েছে অনিশ্চয়তা। কারণ আগে যারা নিবন্ধন করেছেন তাদের অগ্রাধিকার ভিত্তিতে আগামী বছরগুলোয় হজের সুযোগ দেওয়া হবে বলে সৌদি আরবের বরাত দিয়ে ইতোমধ্যে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী।

এসব বিষয়ে সিদ্ধান্ত ও আগামী বছরের পবিত্র হজ কার্যক্রম ও নতুন করে কতজন বাংলাদেশি হজের সুযোগ পাবেন, কী কী শর্ত থাকবে আগামী দিনের হজ কার্যক্রমে, এ নিয়ে আলোচনা করতে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল সৌদি আরব গেছেন।

প্রতিনিধি দলটি সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। সৌদি সফরকালে তারা ১৪৪৩ হিজরি সালের ওমরাহ এবং সম্ভাব্য পবিত্র হজ কার্যক্রম বিষয়ে অবহিত হবেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এ ছাড়াও সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টারের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার কথা আছে বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রীর।

১৪ সেপ্টেম্বর প্রতিনিধি দলটি মক্কায় মোয়াসসা জুনুব এশিয়ার চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে মিলিত হয়ে হজ ও ওমরাহ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করবে। একইদিন প্রতিনিধি দল মক্কায় হাজিদের ভাড়া বাড়ি ও হোটেল পরিদর্শন করবে। তারা পবিত্র মিনা, আরাফাহ ও মুজদালিফা পরিদর্শন করবেন। তারা জেদ্দা, মক্কা ও মদিনায় বাংলাদেশ হজ অফিসগুলো পরিদর্শন করবেন।

আগামী ১৯ সেপ্টেম্বর মদিনার ন্যাশনাল আদিল্লা অফিসের চেয়ারম্যানের সঙ্গে হজ ও ওমরাহ সংক্রান্ত বিষয়ে মতবিনিময়ের কথা আছে বাংলাদেশ প্রতিনিধি দলের। সফর শেষে তারা আগামী ২১ সেপ্টেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি