1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সোমবার, ১১ মে ২০২৬, ১০:১১ অপরাহ্ন

রৌমারীতে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

আব্দুল খালেক, রৌমারী উপজেলা প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

আব্দুল খালেক, রৌমারী উপজেলা প্রতিনিধি: রৌমারীতে রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১১ মে বিকাল ৩ টায় রৌমারী উপজেলা চত্বরে বন্দবেড় ইউনিয়নের রহিম মোড় হইতে দক্ষিণ টাপুর চর পর্যন্ত ৪/ ৫ কি.মি রাস্তার সংস্কারের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণীপেশার ২০০ শতাধিক এলাকাবাসী এ মানববন্ধনে অংশ নেন।
জানা যায়, রাস্তাটি তৈরি হওয়ার পর থেকে এ পর্যন্ত কোন কাজ করা হয়নি। মাত্র ৫ কিলোমিটার রাস্তা ঘিরে প্রায় ১০ /১৫ হাজার মানুষের বসবাস। এ রাস্তা দিয়ে ৮ গ্রামের যাতায়াত, ১১টি শিক্ষা প্রতিষ্ঠান ও ১টি উপ স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে।
মানবন্ধনে এলাকাবাসী বলেন, দীর্ঘ এক যুগেরও বেশি সময় আগে রাস্তাটি নির্মাণ করা হয়। এরপরে আর কোন সংস্কার করা হয়নি। বর্তমানে রাস্তাটি ভাঙ্গাচুরা ও বেহাল দশায় পরিণত হওয়ায় গ্রামের প্রায় ১০/১৫ হাজার মানুষের যাতায়াতে চরম ভোগান্তির কারণ হয়ে উঠেছে। রোগী নিয়ে সময়মত হাসপাতালে যাওয়া যায় না। দ্রত রাস্তাাটি সংস্কার করা এখন সকলের প্রাণের দাবি হয়ে উঠেছে।
মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন :রৌমারী উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু,রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর আলম খান হিরো, রৌমারী উপজেলা কৃষক দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবু,
রৌমারী উপজেলা তাতী দলের আহ্বায়ক নাহিদ, রৌমারী উপজেলা তাতী দলের সাংগঠনিক মাসুদ,
রৌমারী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়ালিত বিন বকুল, রৌমারী উপজেলা ছাএ দলের সদস্য সচিব ওমর ফারুক বাবু, বন্দবেড় ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজামাল, ওয়ার্ড নেতা রমিজ উদ্দিন, হাফিজুর রহমান, বকুল ঠিকাদার প্রমূখ সহ অনেকে। এসময় দ্রুত রহিম মোড় হইতে দক্ষিণ টাপুর পর্যন্ত ৪/৫ কি.মি ভাঙ্গা রাস্তাটি পূর্ননির্মান ও পাকাকরণের দাবি জানান। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারক লিপি প্রদান করেন এলাকাবাসী। তারা অবিলম্বে এই রাস্তাটি সংস্কারের জন্য যথাযথ কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে অবহেলিত এই রাস্তাটি সংস্কার করা হলে শুধু শিক্ষার্থী নয়, সাধারণ মানুষও উপকৃত হবেন এবং স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পারবেন।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি