1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা রংপুর তারাগঞ্জে আগুনে পুড়ল ৭ বসতঘর মাদারীপুরে ডাকাতির সময় হাতেনাতে গ্রেপ্তার ২ ডাকাত সিপিবি(এম) সভাপতির মেয়ে মোহনার বিবাহত্তোর অনুষ্ঠান সম্পর্ণ শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন জামপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে জাকির হোসেন বাবুকে চায় সাধারণ ভোটাররা নবীনগরে ২ পক্ষের সংঘর্ষ: চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু শিরখাড়ায় আইন শৃঙ্খলা রক্ষার্থে মত বিনিময় সভা অভিভাবকহীন কুয়াকাটা: প্রবেশমুখেই অব্যবস্থাপনার বাসস্ট্যান্ড খামার পর্যায়ে দক্ষতা ও আয় বৃদ্ধি নিশ্চিত করতে ব্র্যাকের খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত

রবি তেজার সঙ্গে আইটেম গানে ইলিয়েনা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ আগস্ট, ২০২১

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রবি তেজা। বেশ কিছু সিনেমার কাজ নিয়ে ব‌্যস্ত সময় পার করছেন তিনি। এ তালিকায় রয়েছেন-‘রামা রাও অন ডিউটি’। এরই মধ‌্যে সিনেমাটির কয়েকটি শিডিউলের শুটিংয়ে অংশ নিয়েছেন রবি তেজা। সিনেমাটিতে একটি আইটেম গান রাখা হয়েছে। তাতে কোমর দোলাবেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ইলিয়েনা ডিক্রুজ।

গালতে ডটকম সিনেমাটির একটি সূত্র জানিয়েছে-‘এর আগে রবি তেজার সিনেমায় অভিনয় করেছেন ইলিয়েনা। এই সিনেমার আইটেম গানে পারফর্ম করার প্রস্তাব দেওয়ার পর কাজ করতে রাজি হয়েছেন তিনি। এখন পারিশ্রমিক নিয়ে আলোচনা হচ্ছে।’

বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে রচিত হয়েছে থ্রিলার ঘরানার এ সিনেমার গল্প। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রটি প্রযোজনা করছেন রবি তেজা।

২০০৬ সালে তেলেগু ভাষার ‘দেবাদাসু’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন ইলিয়েনা। একই বছর তামিল ভাষার ‘কেডি’ সিনেমাসহ আরো তিনটি সিনেমায় অভিনয় করেন তিনি। এরপর কন্নড়, তামিল ভাষার একাধিক সিনেমাতেও দেখা যায় এ নায়িকাকে।

২০১২ সালে ‘বারফি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে ইলিয়েনার। এরপর টানা বলিউড সিনেমায় অভিনয় করে যাচ্ছেন তিনি। উপহার দিয়েছেন ‘রোস্তম’, ‘মুবারাকান’, ‘রেইড’-এর মতো চলচ্চিত্র।

ইলিয়েনা ডি ক্রুজ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দ‌্য বিগ বুল’। গত ৮ এপ্রিল মুক্তি পায় সিনেমাটি। বর্তমানে হিন্দি ভাষার ‘আনফেয়ার অ‌্যান্ড লাভলি’ সিনেমার কাজ নিয়ে ব‌্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি