1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুর তারাগঞ্জে আগুনে পুড়ল ৭ বসতঘর মাদারীপুরে ডাকাতির সময় হাতেনাতে গ্রেপ্তার ২ ডাকাত সিপিবি(এম) সভাপতির মেয়ে মোহনার বিবাহত্তোর অনুষ্ঠান সম্পর্ণ শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন জামপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে জাকির হোসেন বাবুকে চায় সাধারণ ভোটাররা নবীনগরে ২ পক্ষের সংঘর্ষ: চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু শিরখাড়ায় আইন শৃঙ্খলা রক্ষার্থে মত বিনিময় সভা অভিভাবকহীন কুয়াকাটা: প্রবেশমুখেই অব্যবস্থাপনার বাসস্ট্যান্ড খামার পর্যায়ে দক্ষতা ও আয় বৃদ্ধি নিশ্চিত করতে ব্র্যাকের খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হরিপুরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মসজিদের সভাপতি পদ নিয়ে দন্দ, নিহত ১

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ এপ্রিল, ২০২২

মোঃ মোহাইমেনউল (স্বপন) চারঘাট, রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলার জোতকার্তিক গ্রামে মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে দু পক্ষের দ্বন্দেখোকন আলী (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। নিহত খোকন আলী ওই প্রামের মোজাহার আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়,চারঘাট উপজেলার জোতকার্তিক আদর্শ গ্রাম জামে মসজিদের কমিটি নিয়ে স্থানীয় কামরুজ্জামান (মুকুল) ও মুক্তার আলী নামে দুই গ্রুপের দ্বন্দ চলে আসছিল। কামরুজ্জামান (মুকুল) ও মুক্তার আলী দুই পক্ষই মসজিদের সভাপতি হওয়ার জন্য আলাদা গ্রুপে বিভক্ত ছিলেন। এক পর্যায়ে কিছুদিন আগে মুকুলের লোকজন মুকুলকে সভাপতি ঘোষণা করে মুক্তার পক্ষকে মসজিদ থেকে বিতাড়িত করেন। তার পর থেকে মুক্তার গ্রুপের লোকজন স্থানীয় আম বাগানে অস্থায়ী মসজিদ স্থাপন করে নামাজ আদায় করছিলেন। আগের ওই বিরোধের জেরে ০৮ এপ্রিল শুক্রবার ইফতারের পূর্ব মুহুর্তে মসজিদ দখল কে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় প্রতিপক্ষের ধারালো চাপাতির আঘাতে মুক্তার গ্রুপের খোকন আলী গুরুতর আহত হয়। পরবর্তীতে
তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মুকুল গ্রুপের সিরাজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান
মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, মসজিদ নিয়ে দুই গ্রুপ ইফতারের পূর্ব মুহুর্তে সংঘর্ষে জড়িয়ে পড়েছিলো। এ ঘটনায় একজন মারা
গেছেন। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি