1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
কোটালীপাড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত কেশবপুরে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার গাংনীতে মাটিতে পুঁতে রাখা ২০ ভরি স্বর্ণ চুরির অভিযোগ গোপালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত নীলফামারীতে অস্ট্রেলিয়ার ভুয়া ভিসার মাধ্যমে ১৮ লাখ টাকা আত্মসাতের ভেড়ামারায় ক্রীড়া সামগ্রী ও চিকিৎসা সহায়তা বিতরণ রংপুরের তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মহাকবি মাইকেল মধুসূদন দত্তর ১৫৩ তম মৃত্যবার্ষিকী পালিত রাজৈরে সাংবাদিক আওয়াল ফকিরের মায়ের মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত

বিজয় দিবসে গোপালপুরে জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল।

মহান বিজয় দিবস উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুর-ভূঞাপুর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মাওলানা হুমায়ুন কবীরের নেতৃত্বে আলোচনা সভা ও বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা শেষে গোপালপুর উপজেলা জামায়াতের উদ্যোগে একটি বিশাল বিজয় র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোপালপুর পুরাতন পৌরসভা চত্বরে এসে সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে শেষ হয়।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা জাতীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এতে দলীয় নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

গোপালপুর উপজেলা জামায়াতের আমির মো. হাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা ইদ্রিস হোসাইনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা কর্মপরিষদ সদস্য ডা. আতাউর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা আমির মো. আব্দুল্লাহ আল মামুন, গোপালপুর উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নান, মোহাম্মদ ফরহাদ হোসেন, উপজেলা সাংগঠনিক সম্পাদক ওবায়দুল্লাহসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি