1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে হাসপাতাল ভাঙচুর নবীনগরে সাংবাদিককে তালাবদ্ধ করে রাখার অভিযোগ এলাকার জনপ্রিয় মুখ। স্থানীয়রা ভালোবেসে ডাকেন “বানি ভাই” নামে : মেহেরপুরে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ: ‘এসো হে বৈশাখ’-এর সুরে মুখরিত জনগণের সমস্যা সমাধান ও উন্নয়নের অঙ্গীকার সোনারগাঁওয়ে ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হামলা, পঙ্গুতে ভর্তি লক্ষ্মীপুর রায়পুরে মাদকের ছোবল বিপথগামী হচ্ছে তরুণ প্রজন্ম কিশোরগঞ্জে ভিসা প্রতারক চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার ডিমলায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ নীলফামারীতে বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল প্রকল্প পরিদর্শন

পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ৮.৬ ডিগ্রি সেলসিয়াসে

শিরোমণি ডেস্ক রিপোর্ট
  • আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ৮.৬ ডিগ্রি সেলসিয়াসে। হিমালয়ের হিম বাতাস ও সাদা কুয়াশায় অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। কোথাও সূর্য দেখা যায়নি। কুয়াশায় ঢেকেছে প্রকৃতি। সারারাত বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। প্রচণ্ড ঠান্ডা ও শীতের কারণে মানুষ মানবেতর জীবন যাপন করছে।মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ অফিস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং বাতাসের গতি ছিল প্রতি ঘণ্টায় ছয় থেকে সাত কিলোমিটার।শীত ও কুয়াশার কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে অসহায় গরীব ও সাধারণ মানুষ। কুয়াশার কারণে তারা বাইরে কাজে যেতে পারছেন না। হিমালয় কাছে হওয়ায় প্রতিবারের ন্যায় এবারো শীতের তীব্রতা একটু বেশি। সড়ক ও মহাসড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। গ্রামের অসহায়-গরীব মানুষজন গাছের পাতা ও খড় জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। অনেকে শীতবস্ত্রের অভাবে রাতে চিড়া চটি গায়ে দিয়ে ঘুমানোর চেষ্টা করছেন। সন্ধ্যা নামার সাথে সাথে হাট-বাজারে মানুষের সমাগম কমে যাচ্ছে।এছাড়া পুরাতন কাপড়ের দোকানে অসহায় মানুষের ভিড় লক্ষ করা যাচ্ছে। তুলনামূলকভাবে বেশি দামে পুরাতন কাপড় বিক্রি হচ্ছে। গত কয়েক দিন ধরে তাপমাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রি পর্যন্ত আসা যাওয়া করছে। প্রতিদিনই তাপমাত্রা নিম্নমুখী থাকায় শিশু ও বয়স্ক মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেনতেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্র নাথ রায় জানান, মঙ্গলবার সকালে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং বাতাসের আর্দ্রতা ৯৯ শতাংশ রেকর্ড করা হয়েছে। বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় ছয় থেকে সাত কিলোমিটার চলছে।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি