1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কালিয়ায় মানববন্ধন

মো: তরিকুল ইসলাম, নড়াগাতি থানা প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ২৭ জুন, ২০২৬

মোঃ তরিকুল ইসলাম, নড়াগাতী থানা প্রতিনিধি:ঢাকার ধানমন্ডিতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার প্রতিবাদে নড়াইলের কালিয়া উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা। শুক্রবার (২৬ জুন’২৬) সকাল ১০টায় কালিয়া শহরের লেগুনা স্ট্যান্ড এলাকায় আয়োজিত এ কর্মসূচি থেকে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
কালিয়া উপজেলার কর্মরত সকল গণমাধ্যমকর্মীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, মানবাধিকারকর্মী এবং সচেতন নাগরিকরা অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।
বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হয়রানির ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের স্বার্থে এসব ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি। সংবাদ সংগ্রহ ও তথ্য পরিবেশনের মতো দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের বারবার হামলার শিকার হওয়া কোনো সভ্য ও গণতান্ত্রিক সমাজে গ্রহণযোগ্য হতে পারে না।
তারা আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলা শুধু একজন গণমাধ্যমকর্মীর ওপর আঘাত নয়; এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের তথ্য জানার অধিকারের ওপরও সরাসরি আঘাত।
মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন,সিনিয়র সাংবাদিক মোঃ মনিরুজ্জামান চৌধুরী, সিনিয়র সাংবাদিক মোঃ জিহাদুল ইসলাম,মোঃ সম্রাট তালুকদার ,মোঃ বাবর আলী, শেখ আল ইমরান, শেখ আবুল কাসেম, সরদার রফিকুল ইসলাম রমিম, সিনিয়র সাংবাদিক শেখ ফসিয়ার রহমান প্রমুখ।
বক্তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি