1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নীলফামারীতে গাঁজাসহ ১ মাদক কারবারী গ্রেফতার শিরখাড়া ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী সবুজ বাঘা ফুলতলা উপজেলা শ্রেষ্ঠ কাবস্কাউট শিক্ষক নির্বাচিত শিউলী খাতুন কেশবপুরে সাংবাদিক রাজীবকে গালিগালাজ; প্রতিবাদে মানবন্ধন মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার রাণীশংকৈলে চার বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা নড়াইল নড়াগাতিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ কেশবপুরে সরকারিভাবে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কোটালীপাড়ায় শুরু হয়েছে ৩ দিন দিনব্যাপী কবি সুকান্ত মেলা

দুর্গম যমুনা চরের শিক্ষার্থীদের মাঝে জ্যাকেট, কম্বল ও চাদর বিতরণ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
দুর্গম যমুনা চরের শিক্ষার্থীদের মাঝে জ্যাকেট, কম্বল ও চাদর বিতরণ
DCIM117MEDIADJI_0800.JPG

বিশেষ প্রতিনিধি (টাঙ্গাইল)

টাঙ্গাইলের যমুনা নদীর দুর্গম চরাঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আন্তর্জাতিক দাতা সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল-এর অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন-এর বাস্তবায়নে চাইল্ড স্পন্সরশিপ প্রোগ্রামের আওতায় চর শুশুয়া আছাতুন্ননেছা দাখিল মাদরাসার ৬৯ জন শিক্ষার্থীর প্রত্যেককে একটি করে উন্নত মানের কম্বল, জ্যাকেট এবং শিক্ষার্থীদের মায়েদের জন্য একটি করে উষ্ণ শাল প্রদান করা হয়।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় শুশুয়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের মাঠে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুশীলনের উপপরিচালক মোস্তফা বকুলুজ্জামান এবং মনিটরিং অফিসার কাজী ফয়সাল কবির।

এ সময় উপস্থিত ছিলেন অর্জুনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিলশাদ, সুশীলনের হিসাব কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, শুশুয়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মো. মোমিনুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা বলেন, যমুনার চরের মানুষ সবসময়ই প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূল পরিবেশের মুখোমুখি থাকে। বিশেষ করে শীত মৌসুমে এই এলাকার শিক্ষার্থীরা যেমন কষ্ট পায়, তেমনি তাদের পরিবারও কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়। শীতবস্ত্র পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকেরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করা হয় এবং এরকম মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি