1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চরফ্যাশনে ক্যান্সারে আক্রান্ত কলেজছাত্র রায়হানের মৃত্যু / স্বজনদের ফাঁসাতে মিথ্যা হয়রানির অভিযোগ নবীনগরে গভীর রাতে বসতঘরে অগ্নিসংযোগ নীলফামারীতে গাঁজাসহ ১ মাদক কারবারী গ্রেফতার শিরখাড়া ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী সবুজ বাঘা ফুলতলা উপজেলা শ্রেষ্ঠ কাবস্কাউট শিক্ষক নির্বাচিত শিউলী খাতুন কেশবপুরে সাংবাদিক রাজীবকে গালিগালাজ; প্রতিবাদে মানবন্ধন মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার রাণীশংকৈলে চার বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা নড়াইল নড়াগাতিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ কেশবপুরে সরকারিভাবে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন

ঘোড়াঘাটে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মুক্তিযুদ্ধ মঞ্চের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

এস এম আরিফুল ইসলাম জিমন ঘোড়াঘাট, দিনাজপুর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : বুধবার, ২০ অক্টোবর, ২০২১

এস এম আরিফুল ইসলাম জিমন ঘোড়াঘাট, দিনাজপুর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ “সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ”- এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে মুক্তিযুদ্ধ মঞ্চের আয়োজনে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গত মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেল ৫ টায় ঘোড়াঘাট শহীদ মিনার চত্বরে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, ঘোড়াঘাট উপজেলা শাখার আয়োজনে- রংপুরের পীরগঞ্জ ও কুমিল্লা সহ সারাদেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়ি ঘরে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাংচুরের সাথে জড়িত সাম্প্রদায়িক সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, ঘোড়াঘাট উপজেলা শাখার সভাপতি সুমন প্রধানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহ-সভাপতি শহীদ আলম, আবুল ফজল সিদ্দিকী মুন্না, সাধারণ সম্পাদক রুবেল সওদাগর, সাংগঠনিক সম্পাদক পলাশ রেজা, ঘোড়াঘাট পৌর শাখার সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক নিপু মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইয়াদ আলী নাহিদ, পৌর ছাত্রলীগের সভাপতি জনিব হাসান, ঘোড়াঘাট সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ-সম্পাদক শ্রী রাজিব চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।পরে সভাপতির নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের করে ঘোড়াঘাট থানা এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ স্থলে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি