1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

কিশোরগঞ্জে নবনির্বাচিত এমপি বিলকিস ইসলামকে গণসংবর্ধনা

মো: মনিরুজ্জামান, নীলফামারী জেলা প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

মো: মনিরুজ্জামান,নীলফামারী জেলা প্রতিনিধি: বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বিলকিস ইসলামকে গণসংবর্ধনা দিয়েছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন সমূহ। মঙ্গলবার (৫ মে) কিশোরগঞ্জ মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের আয়োজনে এমপিকে গণসংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্য বিলকিস ইসলাম বলেন, আর অন্ধকারে থাকবে না নীলফামারী, সকল খাতে আলোয় আলোকিত হবে। আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে এ এলাকাকে আলোকিত ও ভাল কাজ করার সুযোগ দিয়েছেন, সে সুযোগ কাজে লাগিয়ে আপনাদের সকলের সহযোগিতায় স্বনির্ভরশীল ও আলোকিত জেলা হবে নীলফামারী। তিনি আরও বলেন, আমি এলাকার মানুষ। আপনাদের সাথে সামাজিক, রাজনৈতিক মাঠে ছিলাম। বিগত সরকার উন্নয়ন বঞ্চিত করেছে। আর আমরা উন্নয়ন বঞ্চিত হতে চাই না। আমরা সকলে মিলে এ এলাকাকে ঢেলে সাঁজাতে চাই। আসুন আমরা যার যার অবস্থান থেকে উন্নয়ন করি। আমাকে আপনারা ভাল কাজে ব্যবহার করে এলাকার উন্নয়ন করুণ।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতি এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার, বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সভাপতি এস এম ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন আকতার।
এতে বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সভাপতি কাজী একরামুল হক, সহ-সভাপতি হাবিবুল ইসলাম মিয়া, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা শাওনুল হক শাওন, উপজেলা যুবদলের সভাপতি মাহমুদুল হাসান টিপু, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোর্শেদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য আশরাফ অলী প্রমুখ। আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি, অঙ্গসংগঠন সমূহের নেতৃবৃন্দ, শিক্ষকগণ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম ও সৈয়দপুর জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন।
এর আগে উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, সকল অঙ্গ সংগঠন সমূহ নবনির্বাচিত সংসদ সদস্য বিলকিস ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেন।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি