1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুর তারাগঞ্জে আগুনে পুড়ল ৭ বসতঘর মাদারীপুরে ডাকাতির সময় হাতেনাতে গ্রেপ্তার ২ ডাকাত সিপিবি(এম) সভাপতির মেয়ে মোহনার বিবাহত্তোর অনুষ্ঠান সম্পর্ণ শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন জামপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে জাকির হোসেন বাবুকে চায় সাধারণ ভোটাররা নবীনগরে ২ পক্ষের সংঘর্ষ: চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু শিরখাড়ায় আইন শৃঙ্খলা রক্ষার্থে মত বিনিময় সভা অভিভাবকহীন কুয়াকাটা: প্রবেশমুখেই অব্যবস্থাপনার বাসস্ট্যান্ড খামার পর্যায়ে দক্ষতা ও আয় বৃদ্ধি নিশ্চিত করতে ব্র্যাকের খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হরিপুরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

করোনায় আয় কমেছে ৭২ শতাংশ পরিবারের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
করোনায় আয় কমেছে ৭২ শতাংশ পরিবারের
ত্রাণ খুঁজছেন বস্তিবাসী।

নিজস্ব প্রতিবেদক : কোভিড-১৯ এর কারণে শতকরা ৩৬ দশমিক চার শতাংশ পরিবার মাঝারি কিংবা মারাত্মকভাবে খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। আয় কমেছে শতকরা ৭২ দশমিক ছয় শতাংশ পরিবারের আয় কমেছে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে সেসব পরিবার যাদের বাৎসরিক আয় ১ লাখ টাকার কম। দেশের আট বিভাগে ১০ থেকে ২৪ বছর বয়সী ৬৭৫ জন কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীর উপর পরিচালিত সমীক্ষায় এ ফলাফল পাওয়া গেছে। সোমবার জাতিসংঘের ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের সহযোগিতায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ আয়োজিত এক ওয়েবিনারে গণমাধ্যমকর্মীদের এ সমীক্ষার ফলাফল জানানো হয়।
ইউএসএআইডি এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের বাস্তবায়নাধীন ‘মিটিং দ্যা আন্ডার নিউট্রেশন চ্যালেঞ্জ প্রকল্প’ গত মে মাসে ‘বাংলাদেশে কোভিড-১৯ এর প্রেক্ষিতে তরুণদের পুষ্টি সচেতনতা, আচরণ এবং খাদ্য নিরাপত্তা’ বিষয়ে এই র‌্যাপিড সমীক্ষা পরিচালনা করে। সমীক্ষার ফলাফলে বলা হয়েছে ৫০ শতাংশের কাছাকাছি উত্তরদাতা লকডাউনের আগের সময়ের চেয়ে কম খাবার খেয়েছে এবং ৭৩ শতাংশ জানিয়েছে যে তারা বাইরের খাবার খায়নি।
পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে ওয়েবিনারে বক্তব্য দেন পিআইবি পরিচালক (প্রশাসন) মো. ইলিয়াস ভূইয়া ও এফএও’র মিটিং দ্যা আন্ডার নিউট্রেশন চ্যালেঞ্জ প্রকল্পের চিফ টেকনিকাল অ্যাডভাইজর নাওকি মিনামিগওসি।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি