1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রংপুর তারাগঞ্জে আগুনে পুড়ল ৭ বসতঘর মাদারীপুরে ডাকাতির সময় হাতেনাতে গ্রেপ্তার ২ ডাকাত সিপিবি(এম) সভাপতির মেয়ে মোহনার বিবাহত্তোর অনুষ্ঠান সম্পর্ণ শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন জামপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে জাকির হোসেন বাবুকে চায় সাধারণ ভোটাররা নবীনগরে ২ পক্ষের সংঘর্ষ: চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু শিরখাড়ায় আইন শৃঙ্খলা রক্ষার্থে মত বিনিময় সভা অভিভাবকহীন কুয়াকাটা: প্রবেশমুখেই অব্যবস্থাপনার বাসস্ট্যান্ড খামার পর্যায়ে দক্ষতা ও আয় বৃদ্ধি নিশ্চিত করতে ব্র্যাকের খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হরিপুরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজ থেকে ৬ জেলায় ই-পাসপোর্ট কার্যক্রম শুরু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

দেশের ৬টি জেলায় ইলেকট্রনিক পাসপোর্ট বা ই-পাসপোর্ট কার্যক্রম শুরু হচ্ছে আজ ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার। দুপুরে আনুষ্ঠানিকভাবে চাঁদপুর, নারায়ণগঞ্জ, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় একযোগে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

উদ্বোধনের পর পাসপোর্ট প্রত্যাশীরা নিয়ম অনুযায়ী অনলাইনে আবেদন করতে পারবেন। ইতোমধ্যে প্রয়োজনীয় মেশিন, মালামাল ও সফটওয়্যার স্থাপনের পাশাপাশি সংশ্লিষ্টদের প্রশিক্ষণও সম্পন্ন হয়েছে।

গত ১০ নভেম্বর থেকে দেশের সব জেলায় ইলেকট্রনিক পাসপোর্ট বা ই-পাসপোর্ট কার্যক্রম চালুর ঘোষণা দিয়েছিল পাসপোর্ট অধিদফতর। তবে নানা সীমাবদ্ধতার কারণে সেই সময়ে তা চালু করা যায়নি। দেরিতে হলেও ৬টি জেলায় একযোগে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন হচ্ছে। বৃহস্পতিবার খাগড়াছড়ি থেকে ভার্চুয়ালি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ৬ জেলায় ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন করবেন।

দেশে ২২ জানুয়ারি থেকে শুরু হয় ই-পাসপোর্ট কার্যক্রম। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন দেশের প্রথম ই-পাসপোর্ট। নিজের নামে ইস্যু করা ই-পাসপোর্ট গ্রহণ করে বিশ্বের ১১৯তম দেশ হিসেবে বাংলাদেশে ই-পাসপোর্ট বিতরণের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর জানিয়েছে, ই-পাসপোর্টের পাশাপাশি এমআরপিও চলবে। এ মুহূর্তে ছয় মাসের বেশি মেয়াদ রয়েছে এমন এমআরপিধারীদের ই-পাসপোর্ট দেওয়া হবে না। মেয়াদ শেষে এমআরপি নবায়নের জন্য আবেদন ও নির্ধারিত ফি জমা দিলেই তারা পাবেন ই-পাসপোর্ট।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি