1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সোমবার থেকে যুক্তরাজ্যে সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

সোমবার থেকে যুক্তরাজ্যে সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১
Spread the love

ছড়িয়ে পড়া নতুন ধরনের করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। আগামী সোমবার (১৮ জানুয়ারি) থেকে কার্যকর হয়ে নতুন এ নিষেধাজ্ঞা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে।

 

শুক্রবার (১৫ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী বরিস জনসন।

 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, নিষেধাজ্ঞা চলাকালে যুক্তরাজ্যের স্থল, নৌ ও আকাশপথ পুরোপুরি বন্ধ থাকবে। এ সময় অন্য দেশ থেকে যুক্তরাজ্যে প্রবেশ করলে করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে। পাশাপাশি তাদের ১০ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।

 

বরিস জনসন বলেন, করোনার ভ্যাকসিন আশা দেখাচ্ছে। তবে নতুন ধরনের করোনা ভাইরাসের কারণে ঝুঁকি বাড়ছে। করোনার নতুন ধরন মোকাবিলায় আমাদের এখনই অতিরিক্ত পদক্ষেপ নিতে হবে।

 

ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন, মহামারি শুরু থেকে এ পর্যন্ত এই সপ্তাহের শুরুতে একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছে। দেশের জাতীয় স্বাস্থ্য সেবা খাত ‘নজিরবিহীন চাপে’ আছে।

 

গত মঙ্গলবার ৪ হাজার ১৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হন। যেখানে দেশে মোট হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৭ হাজার।

 

করোনা শনাক্তের সংখ্যাও হু হু করে বেড়ে চলেছে। গত শুক্রবার ৫৫ হাজার ৭৬১ জনের করোনা ধরা পড়ে। আগের দিন করোনা শনাক্ত হয় ৪৮ হাজার ৬৮২ জনের।

 

এদিকে, যুক্তরাজ্যে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৮৭ হাজার ২৯১ জনের।

 

এই ট্রাভেল করিডোর চালু হওয়ার ফলে কোনোরকমে হলেও ব্যবসা চালাতে পারছিল পৃথিবীর তৃতীয় বৃহত্তম পরিবহন ব্যবসার দেশ যুক্তরাজ্যের এয়ারলাইন প্রতিষ্ঠানগুলো।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares