1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৭ - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৭

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১
Spread the love

সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ জন। দেশটির পূর্বাঞ্চলে ইরানপন্থি যোদ্ধাদের অস্ত্রের গুদামসহ বেশ কয়েকটি সামরিক স্থাপনায় ইসরায়েল মঙ্গলবার রাতভর হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে।

বুধবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ জর থেকে শুরু করে আল-বুকামাল মরুভূমি পর্যন্ত বিভিন্ন স্থাপনায় অন্তত ১৮ বার বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

সিরিয়ায় গত দুই বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী এ হামলায় ১০ সিরীয় সেনা এবং তাদের মিত্র ৪৭ জন বিদেশি যোদ্ধা নিহত হয়েছেন। নিহত বিদেশিদের জাতীয়তা এখনো নিশ্চিত নয়।

এ ঘটনায় আরও ৩৭ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থাটি।

যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানান, মার্কিনিদের দেয়া তথ্যের ভিত্তিতেই সিরিয়ায় এ হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার লক্ষ্যবস্তু স্থাপনাগুলোতে ইরানি অস্ত্র মজুদ রাখা হতো। ইরানের পারমাণবিক কর্মসূচিতে প্রয়োজনীয় বিভিন্ন উপকরণের পাইপলাইন হিসেবেও ওইসব স্থাপনা ব্যবহৃত হতো বলে দাবি করেছেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক এ মার্কিন কর্মকর্তা জানান, গত সোমবার ওয়াশিংটনের একটি সুপরিচিত রেস্টুরেন্টে বসে ইসরায়েলি গোয়েন্দা বাহিনী মোসাদের প্রধান ইয়োসি কোহেনের সঙ্গে সিরিয়ায় হামলার বিষয়ে আলোচনা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েলি বাহিনী। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।

গত এক সপ্তাহের মধ্যে সিরিয়ায় এটি ইসরায়েলের দ্বিতীয় হামলা। গত ৭ জানুয়ারি দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছিলেন ইরানপন্থী তিন যোদ্ধা।

ইসরায়েলি সেনাবাহিনীর বার্ষিক প্রতিবেদন অনুসারে, গত বছর সিরিয়ায় অন্তত ৫০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে এপর্যন্ত দেশটিতে কয়েকশ বার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares