1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
ইন্দোনেশিয়ায় ভারি বৃষ্টিপাতে ভূমিধসে নিহত ১১ - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

ইন্দোনেশিয়ায় ভারি বৃষ্টিপাতে ভূমিধসে নিহত ১১

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ জানুয়ারি, ২০২১
Spread the love

ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে ১১ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন।

 

আজ রবিবার ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বোর্ড (বিএনপিবি) এ খবর জানিয়েছে। খবর রয়টার্সের।

 

এক বিবৃতিতে বিএনপিবির মুখপাত্র রাদিত্য জাতি জানিয়েছেন, শনিবার স্থানীয় সময় বিকাল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে পশ্চিম জাভার চিহানগিউয়াং গ্রামে ভূমিধসের ঘটনাগুলো ঘটেছে। গ্রামটি রাজধানী জাকার্তা থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

 

রাদিত্য বলেন, ‘প্রবল বৃষ্টিপাত ও আলগা মাটির কারণে প্রথম ভূমিধসের ঘটনাটি ঘটে। কর্মকর্তারা এখানে উদ্ধারকাজ চালানোর সময় পরবর্তী ভূমিধসটি হয়।’

 

রবিবার সকাল পর্যন্ত পাওয়া হতাহতের এ সংখ্যা প্রাথমিক বলে জানিয়েছেন তিনি।

 

অক্টোবরে দেশটির প্রেসিডেন্ট জোকো উয়িদোদো সতর্ক করে বলেছিলেন, লা নিনা আবহাওয়া পদ্ধতির কারণে কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশপাশি ভারি বৃষ্টিপাত বন্যা ও ভূমিধসের কারণ হতে পারে।

 

প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলে অস্বাভাবিক শীতল তাপমাত্রা দেখা দিলে আবহাওয়ায় ‘লা নিনা’ ধরন শুরু হয়েছে বলে ধরে নেওয়া হয়।

 

ইন্দোনেশিয়ায় ঘন ঘন বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে, বিশেষভাবে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত বর্ষাকাল চলাকালে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares