1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
কংগ্রেস ভবনে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫ - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

কংগ্রেস ভবনে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১
Spread the love

মার্কিন কংগ্রেস ভবনে ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনায় আহত ক্যাপিটল হিলের এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৫ জনে।

পার্লামেন্ট ভবনে সমর্থকদের নজিরবিহীন এ হামলার ঘটনায় মেয়াদ শেষের আগেই ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে সরাতে ভাইস প্রেসিডেন্ট পেন্সের প্রতি আহ্বান জানিয়েছেন আইনপ্রণেতারা। এদিকে নতুন এক ভিডিও বার্তায় ক্যাপিটল হিলের হামলাকে জঘন্য বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন কংগ্রেস ভবনে ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন হামলার জেরে ক্রমেই বাড়ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মেয়াদ শেষের আগেই ক্ষমতাচ্যুত করার দাবি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ হতে বাকি মাত্র ১২ দিন। কিন্তু কংগ্রেসে হামলার পর ডেমোক্র্যাটরা এখন সময় শেষের আগেই তার ক্ষমতা কেড়ে নিতে চাইছেন। তাদের অভিযোগ ক্যাপিটলে হামলা ট্রাম্পই উসকে দিয়েছেন।

কেবল ডেমোক্র্যাটরাই নয়, খোদ ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরাই তাকে সরাতে ২৫তম সংশোধনী নিয়ে আলোচনা চালাচ্ছে বলে জানানো হয়েছে সিবিএস নিউজ এবং সিএনএনে।

এদিকে ক্ষমতা থেকে উৎখাতের দাবি জোরালো হওয়ার পর, ট্রাম্প নতুন এক ভিডিও বার্তা প্রকাশ করেছেন। সেখানে এ হামলাকে জঘন্য হিসেবে মন্তব্য করে নিয়ম অনুসারে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দেন তিনি। এমনকি যারা আইন ভঙ্গ করেছে তাদের চড়া মূল্য দিতে হবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।

অন্যদিকে, কোনো মার্কিন প্রেসিডেন্টই আইনের ঊর্ধ্বে নয় বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।

বুধবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ৩রা নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়ের স্বীকৃতির প্রক্রিয়া চলার সময় ক্যাপিটল ভবনে ঢুকে ব্যাপক তাণ্ডব চালায় ট্রাম্প সমর্থকরা। এতে স্তম্ভিত হয়েছে গোটা বিশ্ব।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares