1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
যুক্তরাষ্ট্রে জানুয়ারিতে আরও লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

যুক্তরাষ্ট্রে জানুয়ারিতে আরও লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ জানুয়ারি, ২০২১
Spread the love

চলতি মাসে যুক্তরাষ্ট্রে আরও ১ লাখ ১৫ হাজার মানুষের মৃত্যু হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ভয়াবহ এই ভাইরাসটিতে বিশ্বের মধ্যে এখন সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভাল্যুয়েশন সম্প্রতি এ ভয়াবহ তথ্য জানিয়েছে।

 

প্রতিষ্ঠানটির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রায় সাড়ে ৩ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। এর মধ্যে গত ডিসেম্বরেই মারা গেছেন ৭৭ হাজার ৫০০ জন। সেখানে আক্রান্তের সংখ্যাও ২ কোটি ছাড়িয়ে গেছে। আশঙ্কা করা হচ্ছে, বড়দিনের পরে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর নতুন ঢেউ শুরু হয়েছে। আর এর আঘাতে চলতি মাসে অন্তত ১ লাখ ১৫ হাজার মানুষ মৃত্যুবরণ করতে পারে।

 

ইউনিভার্সিটি অব ওয়াশিংটন তাদের পূর্বাভাসে বলেছে, যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের প্রবণতা অব্যাহত থাকলে আগামী ৩১ জানুয়ারির মধ্যে মৃত্যুর সংখ্যা ৪ লাখ ৫৬ হাজার ছাড়িয়ে যাবে।

 

চীনে ২০১৯ সালের শেষদিন প্রথমবারের মতো নভেল করোনাভাইরাস শনাক্ত হলেও যুক্তরাষ্ট্রে এটি ব্যাপক হারে ছড়াতে শুরু করে গত বছরের মাঝামাঝি সময়ে। দেশটিতে প্রথম ৫০ লাখ সংক্রমণের ঘটনা ঘটে ২০০ দিনে, এর পরের ৫০ লাখ যোগ হয় মাত্র ৯৩ দিনে। রোগীর সংখ্যা দেড় কোটিতে পৌঁছায় পরবর্তী ৩১ দিনে এবং পরের ২৫ দিনে সংক্রমণ সংখ্যা ২ কোটিতে গিয়ে দাঁড়ায়।

 

সম্প্রতি সেখানে আবারও দ্রুত ছড়াচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত শনিবার দেশটিতে রেকর্ড ২ লাখ ৭৭ হাজারের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে।

 

সংক্রমণ ঠেকাতে ইতোমধ্যেই ফাইজার-বায়োএনটেক এবং মডার্নার তৈরি দু’টি ভ্যাকসিন জরুরিভিত্তিতে ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার পর্যন্ত দেশটিতে ৩০ লাখ ৪৯ হাজার জনকে এসব ভ্যাকসিন দেওয়া হয়েছে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares