1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
পেঁয়াজ নিয়ে তেলেসমাতি নরসিংদীতে - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার নোয়াখালীতে ছাত্রী ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে গণধোলাই ঢাকার ধামরাইয়ের খাস জমি পেল বেদেপল্লির ৪০ পরিবার বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত বগি রেখেই চলে গেল ট্রেন জামালপুর দেওয়ানগঞ্জে জলে গেল হাজার কোটি, ব্রহ্মপুত্র আগের মতোই মাদারীপুরে রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল প্রাইভেট কার

পেঁয়াজ নিয়ে তেলেসমাতি নরসিংদীতে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
Spread the love


নরসিংদী প্রতিনিধি মো: খায়রুল ইসলামঃ নরসিংদীতে মিথ্যা তথ্য প্রচার করে বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি করে অধিক মুনাফা আদায়কারীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছে নরসিংদী জেলা পুলিশ। নরসিংদীতে পেঁয়াজ এর বাজার অস্থিতিশীল করার জন্য তৎপর হয়ে উঠে কিছু সিন্ডিকেট। এমন পরিস্থিতির তথ্য পেয়ে জেলাজুড়ে বাজার মনিটরিং এ নেমেছে জেলা পুলিশ।নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার এর নির্দেশে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকেই নরসিংদীর বড় বাজারসহ বিভিন্ন থানা পর্যায়ে বাজার মনিটরিং শুরু করে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার নরসিংদীর বিভিন্ন বাজারে ৫০ থেকে ৫৫ টাকায় পেঁয়াজ বিক্রি হয়েছিল। ২৪ ঘন্টা না পার হতেই আজ মঙ্গলবার খুচরা বাজারে ৮০ থেকে ৮৫ টাকায় বিক্রি শুরু হয়। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের নরসিংদী বাজার, বটতলা ও শাপলা চত্বর বাজারে জেলা পুলিশের একাধিক টিম বাজার মনিটরিংয়ের মাধ্যমে পেঁয়াজের বর্তমান মূল্য যাচাই করা এবং গুদামে পেঁয়াজের মজুদ করা আছে কী না তা খতিয়ে দেখে।
বাজার মনিটরিংয়ে ছিলেন, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহেদ আহমেদ, নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার দত্ত চৌধুরী, শহর ফাড়ির ইনচার্জ ইউসুফ আহমেদ, নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি মো. বাবুল সরকারসহ পুলিশের অন্যান্য সদস্যরা।
বাজার বণিক কমিটির সভাপতি মো. বাবুল সরকার বলেন, বাজারে দেশি পেঁয়াজের দাম ৭০ টাকা ও ভারতীয় পেঁয়াজ ৬০ টাকা কেজি থেকে বেশি দামে কোনভাবেই ব্যবসায়ীরা বিক্রি করবেন না। অতিরিক্ত দামে বিক্রি করলে ব্যবস্থা নেয়া হবে।
অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, ভারত থেকে হঠাৎ পেঁয়াজ আমদানি বন্ধ থাকাকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা যেন দাম বৃদ্ধি করতে না পারে সে জন্যে মনিটরিং চলছে। ক্রেতাদের নিকট হতে অতিরিক্ত মূল্য আদায় না করতে প্রত্যেক পাইকারী ও খুচরা ব্যবসায়ীদের সর্তক করা হয়েছে। পেঁয়াজের বাজার যাতে স্থিতিশীল থাকে তাই বাজার মনিটরিং অব্যাহত থাকবে। কেউ যদি দাম বাড়িয়ে বিক্রি করেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বাজারে পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কিছু পেঁয়াজ ব্যবসায়ী দোকান খোলা রেখেই পালিয়ে যায়। তাদের নাম ঠিকানা সংগ্রহ করা হয়েছে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares