1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
ইরানে নিজস্ব টিকা দিয়ে মহামারির বিরুদ্ধে লড়াই - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

ইরানে নিজস্ব টিকা দিয়ে মহামারির বিরুদ্ধে লড়াই

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
Spread the love

ইরান এই প্রথম নিজেদের তৈরি এক করোনাভাইরাসের টিকা নিয়ে মানবদেহে পরীক্ষা শুরু করেছে। ইরান বলছে, মার্কিন নিষেধাজ্ঞার কারণে বাইরে থেকে টিকা আনতে না পারলেও নিজেদের উদ্ভাবিত টিকা দিয়েই তারা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়বে। ইরানের উদ্ভাবিত এই টিকার নাম রাখা হয়েছে কোভ-ইরানব্লেসিং।

সেতাদ নামের একটি বিরাট রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জানিয়েছে, তাদের একটি কোম্পানি, শিফা ফার্মড, এই টিকা উদ্ভাবন করেছে। সফলভাবে এই টিকার পরীক্ষা শেষ হলে প্রতিমাসে তারা এক কোটি বিশ লাখ ডোজ টিকা উৎপাদন করতে পারবে।

পরীক্ষামূলকভাবে যেসব স্বেচ্ছাসেবকের ওপর এই টিকা প্রয়োগ করা হচ্ছে, তারা হচ্ছেন এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মকর্তা।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, এক উর্ধ্বতন সরকারি কর্মকর্তা মোহাম্মদ মোখবারের কন্যাকে প্রথম এই টিকা দেয়া হয়েছে। এর উদ্দেশ্যে এই টিকাটির ব্যাপারে যেন মানুষের মধ্যে আস্থা তৈরি হয়।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা এক বার্তায় ইরানর স্বাস্থ্যমন্ত্রী সায়ীদ নামাকি বলেছেন, “ইরানের জনগণের কাছে আমরা এই বার্তাই দিতে চাই যে, আমরা মানুষের শরীরে যে ইনজেকশন দেব, সেটিতে আমরা বিশ্বাস করি। যদি এখানে কোন জটিলতা হয়, আমরা সবাই এবং আমাদের সবার পরিবার সেটা স্ব-ইচ্ছায় মেনে নেব।”

এদিকে উর্ধ্বতন সরকারি কর্মকর্তা মোহাম্মদ মোখবার বলেছেন, কয়েক সপ্তাহের মধ্যেই ইরান গণহারে এই টিকা তৈরি করতে পারবে।

মহামারি শুরু হওয়ার পর হতে ইরানে এ পর্যন্ত ৫৫ হাজার মানুষ করোনাভাইরাসে মারা গেছে। মধ্যপ্রাচ্যে ইরানেই সবচেয়ে বেশি মানুষ এই ভাইরাসে মারা গেছে। আক্রান্ত হয়েছে আরও প্রায় ১২ লাখ মানুষ।

ইরানের নেতারা বার বার অভিযোগ করেছেন যে, যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার কারণে তারা করোনাভাইরাসের টিকা আনতে পারছেন না। যদিও ঔষধপত্র এবং মানবিক ত্রাণ এই নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হবে বলে বলা হয়েছিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসের টিকা সব দেশে বিতরণের জন্য যে কোভাক্স কর্মসূচী নিয়েছে, ইরান তাতে যোগ দিয়েছে।

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, সরকারের এই উদ্যোগের পাশাপাশি তারা চীনের উদ্ভাবিত একটি টিকা আমদানির পরিকল্পনা করছে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares