1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
অভিবাসী করোনাযোদ্ধাদের নাগরিকত্ব দেবে ফ্রান্স - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

অভিবাসী করোনাযোদ্ধাদের নাগরিকত্ব দেবে ফ্রান্স

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
Spread the love

করোনাভাইরাসের বিরুদ্ধে ফ্রন্টলাইনে কাজ করা অভিবাসীদের তাদের কাজের স্বীকৃতিস্বরূপ নাগরিকত্ব প্রদানের উদ্যোগ নিয়েছে ফ্রান্স। কোভিড-১৯ মহামারি মোকাবিলার প্রচেষ্টায় সহযোগিতাকারী অভিবাসীদের নাগরিকত্বের আবেদনের জন্য আমন্ত্রণ জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে এমন ৭ শতাধিক অভিবাসীর নাগরিকত্ব অনুমোদন করা হয়েছে কিংবা তা অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে আছে। এর মধ্যে রয়েছেন, স্বাস্থ্যকর্মী, পরিচ্ছন্নতাকর্মী ও দোকানকর্মী।

বিশ্বজুড়ে ফ্রন্টলাইন কর্মীদের উচ্চ হারে কোভিড-১৯-এর সংস্পর্শে আসতে হচ্ছে। এর মধ্যে চিকিৎসক ও নার্সসহ অনেকেই এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন। বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত শীর্ষ ১০ দেশের মধ্যে ফ্রান্স একটি। দেশটিতে ২৫ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে প্রায় ৬২ হাজার মানুষের।

ফ্রান্স সরকার তাদের দেশে করোনা মহামারির বিরুদ্ধে কাজ করা সম্মুখ সারির যোদ্ধাদের পুরস্কারস্বরূপ নাগরিকত্ব প্রদানের উদ্যোগটি প্রথম ঘোষণা করে গত সেপ্টেম্বরে। এর আওতায় এরই মধ্যে ৭৪ অভিবাসীকে ফরাসি পাসপোর্ট দেওয়া হয়েছে। আরও ৬৯৩ জন নাগরিকত্ব প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়ে আছে। আর এখন পর্যন্ত নাগরিকত্বের জন্য আবেদন করেছেন ২ হাজার ৮৯০ জন।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) ফ্রান্সের নাগরিকত্ব বিষয়ক জুনিয়র মন্ত্রী মারলিন শিয়াপ্পার কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘স্বাস্থ্যকর্মী, পরিচ্ছন্নতাকর্মী, শিশুযতœ কর্মী, চেকআউটসহ সবাই এ দেশের প্রতি তাদের অঙ্গীকার পালন করেছেন। এখন প্রজাতন্ত্রের দায়িত্ব হলো তাদের জন্য পদক্ষেপ নেওয়া।’

সাধারণত ফ্রান্সের নাগরিকত্বের জন্য আবেদন করার ক্ষেত্রে ওই অভিবাসীকে কমপক্ষে পাঁচ বছর দেশটিতে বসবাস করতে হয়, তার স্থিতিশীল আয় থাকতে হয় এবং ফরাসি সমাজের সঙ্গে একীভূত হতে হয়। তবে করোনাযোদ্ধাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। করোনাযোদ্ধারা দুই বছর ফ্রান্সে থাকলেই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares