1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Spread the love

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস নদীতে উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নৌকাবাইচ দেখতে নদীর দুই তীরে ও নদীতে অজস্র মানুষের ঢল নামে।শনিবার (২২ আগস্ট) বিকালে উপজেলার বুড্ডা এলাকার তিতাস নদীতে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কুচনী-বুড্ডা ও শাহবাজপুর ইউনিয়নের ক্ষমতাপুর এলাকার যুবকদের উদ্যোগে গঠিত মাদকবিরোধী তরুণ শক্তি সংগঠন এ প্রতিযোগিতার আয়োজন করে।

ক্ষমতাপুরের পশ্চিম দিক থেকে বুড্ডা নদীর ঘাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। নদীর তীর ছাড়িয়ে ভাড়া করা শত শত নৌকা নিয়েও দর্শনার্থীরা নৌকাবাইচ উপভোগ করেন। নারী দর্শনার্থীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

আয়োজক কমিটির সভাপতি ও নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমেদ জানান, প্রতিযোগিতায় শেখ বয়েজ ক্লাব, শাপলা বয়েজ ক্লাব, এক্তারপুরের মজিবুর রহমান, বুল্লার বাসু মিয়া ও এক্তাপুরের শাহআলম মিয়ার নৌকা অংশ নেয়।

প্রতিযোগিতায় ক্ষমতাপুরের শাপলা বয়েজ ক্লাব প্রথম, বুড্ডার শেখ বয়েজ ক্লাব দ্বিতীয় এবং বুল্লার বাসু মিয়ার নৌকা তৃতীয় স্থান অর্জন করে।

প্রথম স্থান অধিকারী নৌকাকে ৭৫ হাজার টাকা মূল্যের ষাঁড় গরু, দ্বিতীয় স্থান অর্জনকারী নৌকাকে ফ্রিজ এবং তৃতীয় স্থান অর্জনকারী নৌকাকে টেলিভিশন পুরস্কার দেওয়া হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্যান্য নৌকার মালিকদেরও সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়েছে।

প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares