1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বরিশালে প্রবাসীর স্ত্রী-মেয়ের গলায় রামদা ধরে সর্বস্ব লুট - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে

বরিশালে প্রবাসীর স্ত্রী-মেয়ের গলায় রামদা ধরে সর্বস্ব লুট

বরিশাল জেলা প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
Spread the love

বরিশালের গৌরনদীতে সৌদি প্রবাসীর বসতঘরের দরজা ভেঙে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে প্রবাসীর স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছেন।

প্রবাসী খোকন হালদারের স্ত্রী জানান, শুক্রবার (১৪ আগস্ট) রাত আনুমানিক ২টার দিকে আমার টিনশেড বসতঘরের দরজা ভেঙে ৫-৬ জনের একটি সশস্ত্র দল ঘরে প্রবেশ করে। তারা আমাকে ও আমার ৮ বছর বয়সী মেয়ের গলায় রামদা ধরে জিম্মি করে ফেলে। আমি চিৎকার দিতে চাইলে মেরে ফেলার হুমকি দেয় এবং আসবাবপত্র তছনছ করে ফেলে।

তিনি আরও জানান, তারা আমার কাছে আলমারির চাবি চায়। চাবি দিতে না চাইলে আমার মেয়েকে মেরে ফেলার হুমকি দেয়। একপর্যায়ে আমি আলমারির চাবি দিতে বাধ্য হই। পরে সেখানে থাকা ৪ ভরি স্বর্ণ, ৩ ভরি রৌপ্য ও ১ লাখ টাকা লুট করে নিয়ে যায় তারা। তারা চলে যাওয়ার পর আমার চিৎকারে আশপাশের লোকজন এসে আমাদের উদ্ধার করেন। ঘটনার পর থেকে আমরা আতঙ্কে রয়েছি।

গৌরনদী মডেল থানার কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, এ ঘটনায় থানায় চুরির অভিযোগ করা হয়েছে। ঘটনার তদন্তে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares