1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

বরগুনায় জুলাই শহীদ ইসহাক জমাদ্দারের মরদেহ উত্তোলন স্থগিত

জেলা প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

বামনায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ইসহাক জমাদ্দারের মরদেহ আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলনের উদ্যোগ নেওয়া হলেও পরিবারের লিখিত আপত্তির মুখে তা স্থগিত করা হয়েছে।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার শ্যামলী ক্লাব মাঠসংলগ্ন এলাকায় স্বৈরাচারবিরোধী বিজয় মিছিল চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বামনা উপজেলার বেবাজিয়াখালী গ্রামের মৃত আজিজ জমাদ্দারের ছেলে মো. ইসহাক জমাদ্দার।

আদালতের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার (৪ আগস্ট) মরদেহ উত্তোলনের জন্য বরগুনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ সাইফুল্লাহ, বামনা থানার এসআই মো. শহিদুল ইসলাম ও পুলিশের একটি দল ঘটনাস্থলে যান।

এ সময় শহীদ ইসহাক জমাদ্দারের ছেলে মো. সবুজসহ পরিবারের সদস্যরা ধর্মীয় অনুভূতি, সামাজিক বাস্তবতা এবং মানসিক কষ্টের বিষয় উল্লেখ করে মরদেহ উত্তোলনে লিখিতভাবে অসম্মতি জানান। পরিবারের আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মরদেহ উত্তোলনের কার্যক্রম স্থগিত রাখে।

এ বিষয়ে বরগুনার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ সাইফুল্লাহ বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী মরদেহ উত্তোলনের জন্য ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে মরদেহ উত্তোলন না করার আবেদন দেওয়া হয়। আবেদনটি গ্রহণ করা হয়েছে। আদালত থেকে পরবর্তী যে নির্দেশনা দেওয়া হবে, সে অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি