
অন্তর ইসলাম লতিফ,ভেড়ামারা উপজেলা প্রতিনিধি:বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় শিক্ষার্থী ও খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের মধ্যে চিকিৎসা সহায়তা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল চারটায় ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে উক্ত সামগ্রী বিতরণ করা হয়।
ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডাক্তার গাজী আশিক বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-২ সংসদীয় আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল গফুর। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক ডক্টর নুরুল আমিন জসিম, ভেড়ামারা উপজেলা আমির মোঃ জালাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম। ভেড়ামারা উপজেলা জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক তারেক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার ৭০টি বিভিন্ন ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান ও খেলোয়াড়দের মাঝে ১টি করে ফুটবল এবং ৬ জন দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।