
মোঃ ইমরান আহম্মেদ,কেশবপুর উপজেলা প্রতিনিধিঃ কেশবপুরের দুর্ধর্ষ প্রতারক ও হানি ট্রাপার রেশমা কর্তৃক সাংবাদিক রাজিব চৌধুরীকে অকথ্য ভাষায় গালিগালাজ, মিথ্যা মামলার হুমকির প্রতিবাদে এবং রেশমাকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৬ মে) সকালে কেশবপুর উপজেলা সাংবাদিকবৃন্দদের আয়োজনে পৌর শহরের ত্রিমোহিনী মোড় চত্বরে ওই মানবন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত মানববন্ধনে কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি আশরাফুজ্জান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাব কেশবপুরের সভাপতি ওয়াজেদ খান ডবলু, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হাসান নাঈম, নিউজ ক্লাবের সাধারন সম্পাদক হারুনার রশিদ বুলবুল, সদস্য গোলাম ফারুক বাবু প্রমূখ।
বক্তারা বলেন, রেশমা দীর্ঘদিন ধরে এলাকায় ‘হ্যানি ট্রাপ’ ও ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে নিরীহ মানুষকে ফাঁসাচ্ছে এবং তাদের কাছ থেকে মোটা অংকের অর্থ লুটে নিচ্ছে। এই দুর্ধর্ষ প্রতারক রেশমাকে দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি জানান।
বক্তারা আরও বলেন, একজন পেশাদার সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ ও মিথ্যা মামলার হুমকি দিয়ে গণমাধ্যমকর্মীদের কণ্ঠরোধ করার চেষ্টা চালিয়েছে। এই দুর্ধর্ষ প্রতারক রেশমাকে যদি দ্রুত আইনের আওতায় আনা না হয়, তাহলে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। এছাড়াও উপস্থিত গণমাধ্যমকর্মীরাও রেশমার নানাবিধ প্রতারণা ও ব্ল্যাকমেইলিং করার কথা তুলে ধরেন এবং তার পেছনের গডফাদারদেরও খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
মানবন্ধনে উপস্থিত ছিলেন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মঞ্জুরুল ইসলাম ডাবলু, নিউজ ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মানিক মোদক, সেলিম রেজা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমরান হোসেন, প্রচার সম্পাদক আব্দুর রহমান রকি, দপ্তর সম্পাদক আবুসালে মাসুদ হাসানসহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।