1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

চাঁদপুরের ফরিদগঞ্জে ইউটিউব দেখে জমিতে গাঁজা চাষ

শিরোমণি ডেস্ক রিপোর্ট
  • আপডেট : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

চাঁদপুরের ফরিদগঞ্জে ইউটিউব দেখে উদ্বুদ্ধ হয়ে নিজের জমিতে গাঁজা চাষ করার অভিযোগে বিল্লাল হোসেন (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।রোববার (২৯ মার্চ) রাতে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।আটককৃত বিল্লাল হোসেন উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাইসাঙ্গা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।ফরিদগঞ্জ থানার এসআই শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ বিল্লালের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার মালিকানাধীন জমি থেকে চাষাবাদকৃত অন্তত ২৫টি পরিণত গাঁজা গাছ উদ্ধার করা হয়। একইসঙ্গে মাদক উৎপাদনের অভিযোগে বিল্লালকে আটক করে থানায় নিয়ে আসা হয়।পুলিশ হেফাজতে থাকা অবস্থায় বিল্লাল হোসেন উপস্থিত গণমাধ্যমকর্মীদের জানান, মূলত ইউটিউবে ভিডিও দেখেই তিনি গাঁজা চাষে উৎসাহিত হয়েছিলেন। নিজের প্রায় ৮-১০ হাত জায়গায় তিনি এই গাছগুলো রোপণ করেন। নিজের কৃতকর্মের জন্য আক্ষেপ করে তিনি বলেন, ‘শয়তানে পাইছে, তাই গাঁজা চাষ করতে গেছি।’ফরিদগঞ্জ থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, উদ্ধারকৃত গাঁজা গাছগুলো জব্দ করা হয়েছে। আটককৃত বিল্লাল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি