1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
খুলনার রূপসায় কসাইয়ের হাতে চায়ের দোকানদার খুন - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

খুলনার রূপসায় কসাইয়ের হাতে চায়ের দোকানদার খুন

রূপসা উপজেলা প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
Spread the love

রূপসা উপজেলা প্রতিনিধি: খুলনার রূপসায় কসাইয়ের হাতে চায়ের দোকানদার দীন মোহাম্মদ ঢালী (৫২) খুন হয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকালে শ্রীফলতলা ইউনিয়নের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে এ ঘটনা ঘটে। সে ভবানীপুর গ্রামের আবুল কাশেম ঢালীর ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ঘাটভোগ ইউনিয়নের কৃষক দল নেতা ভ্রাম্যমান মাংস বিক্রেতা আবুল খায়ের লস্কর চায়ের দোকানদার দীন মোহাম্মদ ঢালীর নিকট মাংস বিক্রির বাকি ৪০০ টাকা পেতো।

বেশ কয়েকবার টাকা না পেয়ে পুনরায় টাকা চাইতে আসে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে দীন মোহাম্মদের চায়ের দোকানে। এ সময় প্রথমে দু’জনের মধ্যে কথা কাটাকাটি বাক-বিতণ্ডা এবং ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে আবুল খায়ের লস্কর দীন মোহাম্মদ কে ইট দিয়ে মাথায় বেধড়ক জখম করে। দীন মোহাম্মদের চিৎকারে আশপাশের লোক এগিয়ে এলে আবুল খায়ের পালিয়ে যায়।

স্থানীয়রা দ্বীন মোহাম্মদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর জানান, ৪০০ টাকা পাওনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে আবুল খায়ের চায়ের দোকানী লস্কর দ্বীন মোহাম্মদকে ইট দিয়ে আঘাত করলে তিনি গুরুতর জখম হন। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

পুলিশ আবুল খায়ের লস্করকে গ্রেফতারের চেষ্টা করছে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares