1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
ফুলতলায় গণমাধ্যম প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার অনুষ্ঠিত - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

ফুলতলায় গণমাধ্যম প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার অনুষ্ঠিত

আদনান রাফি, ফুলতলা উপজেলা প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬
Spread the love

আদনান রাফী, ফুলতলা উপজেলা প্রতিনিধি:পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছেগণমাধ্যম প্রেস ক্লাব খুলনা-এর উদ্যোগে।

রবিবার (৮ মার্চ ২০২৬) বিকালে খুলনার ফুলতলা উপজেলার হাবিবুর রহমান মিলনায়তন-এ এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সূচী রানী সাহা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণমাধ্যম প্রেস ক্লাব খুলনার সভাপতি শেখ তোফাজ্জল হোসেন। ইফতার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি বলেন, পবিত্র রমজান মাস সংযম, ত্যাগ ও মানবতার শিক্ষা দেয়। সাংবাদিকদের ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

সহ-সভাপতি মো. আলমগীর হোসেন লাচ্চু বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সমাজের অসঙ্গতি তুলে ধরাই সাংবাদিকদের প্রধান দায়িত্ব। তিনি গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সাংবাদিকদের নিরপেক্ষতা ও পেশাগত দায়িত্ববোধ বজায় রেখে দেশের উন্নয়ন ও গণমানুষের কল্যাণে কাজ করতে হবে।

প্রধান অতিথি সূচী রানী সাহা তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তারা সমাজের নানা সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র তুলে ধরেন। প্রশাসনের পাশাপাশি সাংবাদিকদেরও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

গণমাধ্যম প্রেস ক্লাব খুলনার সভাপতি শেখ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি মো. আলমগীর হোসেন লাচ্চু (খুলনা ব্যুরো, দৈনিক ডেল্টা টাইমস) ও এফ এম মামুন রহমান (দৈনিক জনসংলাপ), সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ (ডিবিসি নিউজ), সহ-সাধারণ সম্পাদক মো. নবিউল ইসলাম (দৈনিক জন্মভূমি), সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ হাসান (দৈনিক প্রবাহ), দপ্তর সম্পাদক মো. মাসুমান রহমান (আমার দেশ), কোষাধ্যক্ষ এ এইচ এম শাহিন (জিরো আওয়ার নিউজ), প্রচার সম্পাদক মো. মিয়াজুল ইসলাম (দৈনিক প্রবাহ) এবং মহিলা বিষয়ক সম্পাদক নাহিদা আক্তার লাকি (ডিবিসি নিউজ)সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

ইফতার মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ফুলতলা উপজেলা জামে মসজিদের খতিব মুফতি ইয়াছিন আরাফাত। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares