1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
নড়াগাতীতে ‘নড়াগাতী মডেল প্রেসক্লাব’-এর আত্মপ্রকাশ - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

নড়াগাতীতে ‘নড়াগাতী মডেল প্রেসক্লাব’-এর আত্মপ্রকাশ

তরিকুল ইসলাম, নড়াগাতি থানা প্রতিনিধি
  • আপডেট : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
Spread the love

তরিকুল ইসলাম, নড়াগাতি থানা প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সমন্বয়ে গঠিত হয়েছে ‘নড়াগাতী মডেল প্রেসক্লাব’ নামে নতুন একটি সংগঠন।
রবিবার বিকালে নড়াগাতী মডেল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘোষণা করা হয়। এ সময় স্থানীয় সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব বিশ্বাস আসজাদুর রহমান মিঠুকে প্রধান উপদেষ্টা করে ৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়। পাশাপাশি মোঃ মনিরুজ্জামান চৌধুরী (দৈনিক পূর্বাঞ্চল) আহ্বায়ক এবং মোঃ সোহাগ শেখ (দৈনিক মাতৃভূমির খবর) সদস্য সচিব করে ৬ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মোঃ রাসেল মোল্লা (দৈনিক প্রবাহ)। সদস্য হিসেবে রয়েছেন মোঃ তৈয়েবুর রহমান (পাঠক প্রবাহ), আব্দুল কাদের সিকদার (বিডি খবর) ও খান মফিজুর রহমান (পাঠক প্রবাহ)।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের পৃষ্ঠপোষক খান সুমন রানা। উপস্থিত সাংবাদিকরা বলেন, নড়াগাতীতে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকাশ, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করতেই এই প্রেসক্লাবের আত্মপ্রকাশ।
বক্তারা আশা প্রকাশ করেন, নতুন এ সংগঠনটি স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে পেশাগত সংহতি বৃদ্ধি এবং সমাজের বিভিন্ন সমস্যা-সম্ভাবনা জাতীয় পরিসরে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares