1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

গোপালপুরে দুলাভাইয়ের মরদেহ দেখতে এসে শ্যালিকার মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
Spread the love

মো. রুবেল আহমেদ, বিশেষ প্রতিনিধি টাঙ্গাইল।

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নবগ্রামে একই দিনে দুই আত্মীয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে। দুলাভাইয়ের মরদেহ দেখতে এসে শ্যালিকা রহিমা (৬০) শোকে মারা গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নবগ্রাম উত্তরপাড়া জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ ইউসুফ আলীর পিতা আব্দুল্লাহ (১০০) সোমবার দুপুরে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন ও এলাকাবাসী বাড়িতে ভিড় করেন।

সন্ধ্যার পর এশার নামাজ শেষে নবগ্রাম দাখিল মাদরাসা মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হচ্ছিল। ঠিক সেই সময় হঠাৎ খবর আসে, শেষবারের মতো মরদেহ দেখতে আসা তাঁর শ্যালিকা রহিমা মরহুমের বাড়িতেই অসুস্থ হয়ে পড়েছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।

খবরটি ছড়িয়ে পড়লে জানাজাস্থলে উপস্থিত মানুষজন হতবাক হয়ে পড়েন। পরে আব্দুল্লাহর জানাজা ও দাফন সম্পন্ন করে স্বজনরা দ্রুত রহিমার মরদেহের কাছে ছুটে যান।

মরহুমা রহিমা একই গ্রামের পাংকী বাড়ির মৃত জোয়াহের আলীর স্ত্রী।

একই দিনে দুইজনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিনের পারিবারিক ঘনিষ্ঠতার কারণে ঘটনাটি গ্রামবাসীকে বিশেষভাবে মর্মাহত করেছে।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি