
জুলফিকার রহমান মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে সেনা ক্যাম্পের সদস্যরা। গাংনী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মোল্লা রিফাত রায়হানের নেতৃত্বে শনিবার ভোরে উপজেলার মটমুড়া ইউনিয়নের চরগোয়াল গ্রামের আতিয়ার রহমানের কলাবাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গাংনী সেনা ক্যাম্প সূত্রে জানায়, অস্ত্রটি চরগোয়াল গ্রামের মোঃ আতিয়ার রহমানের। সে দীর্ঘদিন যাবৎ পলাতক রয়েছে। পালিয়ে যাওয়ার পূর্বে উক্ত পিস্তলটি সেখানে লুকিয়ে রাখা হয়েছিল বলে জানা যায়।উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গাংনী থানায় জমা দেয়া হয়েছে। এব্যাপারে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)উত্তম কুমার দাস বলেন, একটি দেশী পিস্তল ও দুই রাউন্ড গুলি সেনা ক্যাম্পের সদস্যরা গাংনী থানায় হস্তান্তর করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।