1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

চাঁদপুরে মডার্ন শিশু একাডেমির কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

ওমর ফারুক, চাঁদপুর জেলা প্রতিনিধি
  • আপডেট : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

ওমর ফারুক, চাঁদপুর:চাঁদপুর শহরের ব্যাংক কলোনিতে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মডার্ন শিশু একাডেমির ২৮ বছর পূর্তি উপলক্ষে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে একাডেমির মাঠে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ২০২৫ শিক্ষাবর্ষে এ প্লাস প্রাপ্ত ২১৪ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও প্রায় ৩ শতাধিক অভিভাবকদের ফুল এবং ক্রেস্ট প্রদান করা হয়।

পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষাগত অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় প্রায় তিন শতাধিক অভিভাবক ও মায়েদের বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।
এসময় একাডেমির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ওমর ফারুক বলেন, দীর্ঘ ২৮ বছরের পথচলায় এই প্রতিষ্ঠানটি বহু চড়াই-উৎরাই অতিক্রম করে আজ সুনাম ও সাফল্যের একটি শক্ত ভিত্তি গড়ে তুলেছে। এখান থেকে শিক্ষা গ্রহণ করে বহু শিক্ষার্থী দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। কেউ বাংলাদেশ সেনাবাহিনীতে, কেউ পুলিশ বাহিনীতে, আবার কেউ প্রশাসনে কর্মরত থেকে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রেখেছে এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন।
তিনি আরও বলেন, প্রত্যেক অভিভাবক যদি সন্তানদের ভপড়াশোনার বিষয়ে আরও সচেতন ও মনোযোগী হন, তবে তারাই একদিন উন্নত শিক্ষার মাধ্যমে রাষ্ট্র গঠনে অপরিহার্য ভূমিকা রাখবে। একটি শিক্ষিত প্রজন্মই পারে একটি উন্নত ও সমৃদ্ধ জাতি গড়ে তুলতে।

অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন মাহমুদুল্লাহ, মাসুদ রানা, জেমিমা ইসলাম, জহিরুল ইসলাম, আসমা আক্তার ও তাহমিনা আক্তার। তারা প্রতিষ্ঠানের শিক্ষার মান, শৃঙ্খলা, নৈতিক শিক্ষা ও শিক্ষকদের নিষ্ঠার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের সর্বোচ্চ সাফল্য কামনা করেন।

এসময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমির উপাধ্যক্ষ মঞ্জুমা হক, সিনিয়র শিক্ষক মোঃ কামাল হোসেন, শাহানারা আক্তার, মোসা. ফাহিমা আক্তার, শামীমা আক্তার, শাহানাজ পারভিন, মাদিনা আক্তার, সুমাইয়া তুনাঞ্জিনা শান্তাসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে পুরো একাডেমি প্রাঙ্গণ উৎসবমুখর পরিবেশে প্রাণবন্ত হয়ে ওঠে।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি