1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সাতক্ষীরা কলারোয়ায় টালি শিল্পে ধস - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাই কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপারের আকস্মিক ভেড়ামারা থানা পরিদর্শন নীলফামারীর ডিমলায় টিকে আছে হারিয়ে যাওয়া পাতকুয়া গোপালগঞ্জে ডিবির অভিযানে অনলাইন জুয়ার এজেন্টসহ আটক ৪ তারাগঞ্জে ১০ পিস ট্যাপেন্টাডলসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার বগুড়ায় যুবককে চোর সন্দেহে পায়ের রগ কেটে হত্যা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সীমান্তে সমতলে চা বাগান

সাতক্ষীরা কলারোয়ায় টালি শিল্পে ধস

শিরোমণি ডেস্ক রিপোর্ট
  • আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
Spread the love

আধুনিকতার করাল গ্রাসে কলারোয়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী টালি শিল্প আজ প্রায় বিলুপ্তির পথে। একসময়ের সমৃদ্ধ এই শিল্পের সঙ্গে জড়িত শ্রমিক ও কারখানা মালিকরা পড়েছেন চরম সংকটে।
বহু শ্রমিক বেকার হয়ে পড়েছেন, আর অনেক মালিক অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে বাপ-দাদার পেশা ছেড়ে অন্য কাজে যুক্ত হতে বাধ্য হচ্ছেন।

এর ফলে একের পর এক টালি কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এক সময় কলারোয়ার তৈরি টালি ইতালি ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি হতো। এর মাধ্যমে দেশ অর্জন করত বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। কিন্তু আন্তর্জাতিক রপ্তানি জটিলতা, উৎপাদন খরচ বৃদ্ধি এবং আধুনিক বিকল্প নির্মাণসামগ্রীর আগ্রাসনে আজ মৃতপ্রায় এই শিল্প।
এক সময় কলারোয়ার গ্রামাঞ্চলের অধিকাংশ ঘরবাড়ি বাঁশের কাঠামোর ওপর মাটির তৈরি টালির ছাউনি দিয়ে নির্মিত হতো। বর্তমানে আধুনিকায়নের ছোঁয়ায় গ্রামেও শহুরে ধাঁচের পাকা বাড়ির প্রবণতা বেড়েছে। মাটির টালির পরিবর্তে ইট, সিমেন্ট ও রডের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় পরিবেশের ভারসাম্যও ব্যাহত হচ্ছে। টালির ব্যবহার কমে যাওয়ায় অনেক কারখানা মালিক বাধ্য হয়ে ইট পোড়ানোর দিকে ঝুঁকছেন।

এক সময় কলারোয়া পৌর এলাকায় ৪১টি টালি কারখানা ছিল। প্রতিটি কারখানায় শত শত শ্রমিক কাজ করতেন এবং এই শিল্পই ছিল তাদের প্রধান জীবিকার উৎস। বর্তমানে টিকে আছে মাত্র ৭টি কারখানা। ফলে শত শত শ্রমিক কর্মসংস্থান হারিয়ে ইটভাটা বা অন্যান্য পেশায় চলে যেতে বাধ্য হচ্ছেন। অনেক কারখানা মালিক দেউলিয়া হয়ে বিদেশে পাড়ি জমিয়েছেন।
সরেজমিনে কারখানা মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, জ্বালানি ও শ্রমিকের মজুরি বেড়ে গেলেও টালির দাম সেই অনুপাতে বাড়েনি। এতে করে একের পর এক লোকসান গুনতে হচ্ছে। বন্ধ হয়ে যাওয়া কয়েকজন মালিক জানান, সরকারি পৃষ্ঠপোষকতা ও আর্থিক সহায়তার অভাবে এই শিল্প আজ ধ্বংসের দ্বারপ্রান্তে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares