1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
কুমিল্লার তিতাসে যৌথবাহিনীর অভিযানে আটক ৩ - দৈনিক শিরোমনি | shiromoni.com
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে

কুমিল্লার তিতাসে যৌথবাহিনীর অভিযানে আটক ৩

শিরোমণি ডেস্ক রিপোর্ট
  • আপডেট : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
Spread the love

কুমিল্লার তিতাস উপজেলায় যৌথবাহিনীর অভিযানে ইয়াবা, বিয়ার ও বিদেশি মদসহ তিনজনকে আটক করা হয়েছে। অভিযানের সময় একজন পালিয়ে যান।পুলিশ জানায়, শনিবার (১৭ জানুয়ারি) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের গোপালপুর গ্রাম ও পার্শ্ববর্তী গৌরিপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে গোপালপুর গ্রামের একটি বসতবাড়ি থেকে ইয়াবা উদ্ধার করা হয়। একই সময়ে গৌরিপুর এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে বিয়ারসহ আটক করা হয়। অভিযানের সময় খাইরুল মিয়া পালিয়ে যেতে সক্ষম হয় ।অভিযানে মোট ৬০০ পিস ইয়াবা, ২১০ ক্যান ভারতীয় বিয়ার, একটি বিদেশি মদের বোতল এবং মাদক বিক্রির নগদ ৩০ হাজার ১০ টাকা উদ্ধার করা হয়।আটক ব্যক্তিরা হলেন, তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে শাহপরান (২৭), একই গ্রামের আব্দুল খালেকের ছেলে সাইফুল ইসলাম (২৭) এবং গোপালপুর গ্রামের মো. নসু মিয়ার ছেলে মো. রবিউল (৩২)।এদিকে কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের আওতাধীন তিতাস আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আল সোহানুরের নেতৃত্বে এ যৌথ অভিযান পরিচালিত হয়। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফ হোসাইন বলেন, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে শনিবার রাতে মাদকসহ তিনজনকে আটক করা হয়েছে। আজ রবিবার আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares