1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
তীব্র শীত; কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় বোরো বীজতলা ক্ষতির মুখে - দৈনিক শিরোমনি | shiromoni.com
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার নোয়াখালীতে ছাত্রী ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে গণধোলাই ঢাকার ধামরাইয়ের খাস জমি পেল বেদেপল্লির ৪০ পরিবার বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত বগি রেখেই চলে গেল ট্রেন জামালপুর দেওয়ানগঞ্জে জলে গেল হাজার কোটি, ব্রহ্মপুত্র আগের মতোই মাদারীপুরে রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল প্রাইভেট কার

তীব্র শীত; কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় বোরো বীজতলা ক্ষতির মুখে

শিরোমণি ডেস্ক রিপোর্ট
  • আপডেট : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
Spread the love

টানা তীব্র শীত ও ঘন কুয়াশার প্রভাবে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন মাঠে বোরো ধানের বীজতলা ক্ষতির মুখে পড়েছে। কোথাও কোথাও ধানের চারা হলদে হয়ে যাচ্ছে, আবার অনেক জায়গায় বীজতলা পচে যাওয়ার উপক্রম হয়েছে। যার ফলে বীজতলা রক্ষা করা ও নির্ধারিত সময়ে বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলমান শীতের তীব্রতার প্রভাবের কারণে বীজতলায় ‘কোল্ড ইনজুরি’ দেখা দিয়েছে। অনেক কৃষক ছত্রাকনাশক ও বালাইনাশক প্রয়োগ করেও কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না। ফলে কৃষকদের চোখে মুখে হতাশার চিত্র ফুটে উঠেছে।উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে এ উপজেলায় ৮ হাজার ৫৮০ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সে লক্ষ্যে ৪১৬ হেক্টর জমিতে বোরো বীজতলা তৈরি করা হয়েছে। তবে তীব্র শীত ও কুয়াশার কারণে হঠাৎ করেই তাপমাত্রা কমে যাওয়ায় বীজতলার চারায় কোল্ড ইনজুরির প্রভাব পড়েছে। কৃষকদের ক্ষতি কমাতে মাঠপর্যায়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। তীব্র শীত কেটে আবহাওয়া স্বাভাবিক হলে পরিস্থিতির উন্নতি হবে বলে আশ্বস্ত করেছে উপজেলা কৃষি বিভাগ।সরেজমিন উপজেলার বিভিন্ন ফসলি মাঠ ঘুরে দেখা গেছে, কিছু কিছু বীজতলার চারার রং হলুদ আকার ধারণ করেছে। আবার কিছু কিছু বীজতলার চারা সাদা হয়ে যাচ্ছে। কোনো কোনো বীজতলার চারার গোড়ায় পচন ধরেছে। কোনো কোনো বীজতলার চারা শুকিয়ে যাচ্ছে। নষ্ট হওয়ার পথে থাকা বীজতলা পুরোপুরি নষ্টের হাত থেকে রক্ষা করতে কৃষকরা বীজতলায় কুসুম গরম পানি ছিটাচ্ছেন। বিকেলে পলিথিন দিয়ে বীজতলা ঢেকে রাখা ও বিভিন্ন ওষুধ প্রয়োগসহ নানাভাবে বীজতলা রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares