1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
কুয়াকাটায় অবৈধ ট্রলবোট বন্ধ নিয়ে মতবিনিময় - দৈনিক শিরোমনি | shiromoni.com
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

কুয়াকাটায় অবৈধ ট্রলবোট বন্ধ নিয়ে মতবিনিময়

জাহিদুল ইসলাম বেলাল,কুয়াকাটা প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
Spread the love

জাহিদুল ইসলাম বেলাল, কুয়াকাটা প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুরে অবৈধ ট্রলবোট এর সরঞ্জামাদি স্বেচ্ছায়  অপসারণ ও সামুদ্রিক মৎস্য সম্পদ সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা মৎস্য অধিদপ্তর ও ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আয়োজনে মহিপুর বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বরিশাল মৎস্য অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আলফাজ উদ্দীন শেখ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ।

বিশেষ অতিথির বক্তব্যে  রাখেন, মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. আবু নাইম মুহাম্মদ আবদুর ছবুর, বাংলাদেশ কোস্ট গার্ডের দক্ষিণ জোন জোনাল কমান্ডার ক্যাপ্টেন ইমাম হাসান আজাদ, পটুয়াখালী স্থানীয় সরকার উপপরিচারক (উপসচিব) জুয়েল রানা,জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসীন সাদেক,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা।

বক্তারা বলেন, মৎস্য সম্পদ রক্ষা ও মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে অবৈধ  ট্রলবোট বোর্ড বন্ধ করতে হবে। তা না হলে  মৎস্য সম্পদ ধ্বংস হয়ে যাবে। বেকার হয়ে যাবে হাজার হাজার জেলে পরিবার। কোটি কোটি টাকার রাজস্ব হারাবে সরকার।

সভায় মৎস্য জীবদের নানা প্রশ্ন ও দাবির প্রেক্ষিতে সমুদ্রে অবৈধ ট্রল বোট সহ অবৈধ  জাল বন্ধের আশ্বাস দেন। ঝড় বন্যা, জলোচ্ছ্বাস বিপদগ্রস্ত জেলেদের উদ্ধার এবং ঝুঁকি মোকাবেলায় পদক্ষেপ নেয়ার কথা জানান মহা পরিচালক। এছাড়াও সমুদ্র সীমানা রক্ষা এবং সমুদ্রে নিমজ্জিত জেলেদের উদ্ধারে আধুনিক নৌযান ব্যবস্থাপনা গড়ে তুলতে ইতোমধ্যে আলাপ আলোচনা চলছে বলে জানান তিনি।

পরে তিনি অবৈধ ট্রল বোট থেকে যন্ত্রাংশ অপসারণ কৃত মালামাল পরিদর্শন করেন।

এ সময়ে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জেলে ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares