1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
৪৯তম বিজয় দিবসে কুবিতে আনন্দ র‍্যালি ও শোভাযাত্রা - দৈনিক শিরোমনি | shiromoni.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

৪৯তম বিজয় দিবসে কুবিতে আনন্দ র‍্যালি ও শোভাযাত্রা

কুবি প্রতিনিধি: সাঈদ হাসান
  • আপডেট : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
Spread the love

৪৯তম বিজয় দিবসে কুবিতে আনন্দ র‍্যালি ও শোভাযাত্রা

কুবি প্রতিনিধি: সাঈদ হাসান

বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ৪৯তম মহান বিজয় দিবস পালন করা হয়েছে।বুধবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।

এরপর সকাল ১০টা ৪০মিনিটে প্রশাসনিক ভবনের সামনে থেকে শহীদ মিনারের উদ্যেশ্যে বিজয় র‌্যালি করা হয়। র‌্যালি শেষে শহীদ মিনার ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার, শাখা ছাত্রলীগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

পরে সকাল ১১:১৫ তে পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু ভাস্কর্যে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান।

এ সময় উপাচার্য বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একক নেতৃত্বে ৩০ লাখ বীর শহীদ এবং দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর ১৯৭১ সালের এই দিনে আসে চূড়ান্ত বিজয়। বিশ্বের মানচিত্রে আত্মপরিচয়ের ঠিকানা খুঁজে পায় বাঙালি। তাই এই দিনটি বাংলাদেশের সবচেয়ে আনন্দের এবং বড় প্রাপ্তির।
তিনি আরও বলেন, আমরা যা বলি তা যদি বিশ্বাস করি এবং সে অনুযায়ী কাজ করি তবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে অনেক দূর।’

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান বলেন ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলার বুদ্ধিজীবী থেকে কৃষক জনতাসহ সকলে ঐক্যবদ্ধ হয়ে অধিকার আদায় করেন। জাতির পিতার দৃঢ়তা এবং শক্ত সাহসে আমরা আজকের এই ভুখন্ড পেয়েছি। ৭৫ এ ঘাতকের হাতে শহীদ হবার পূর্বমুহূর্ত পর্যন্ত দেশ ও জাতিকে সামনে এগিয়ে নেয়ার জন্য বঙ্গবন্ধু ছিলেন বদ্ধ পরিকর। তাই আজকের এই বিজয়ের দিনে আমাদের একত্রিত হয়ে সামনে এগিয়ে যাবার প্রতিজ্ঞা করা প্রয়োজন। ‘

এ সময় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী, শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল থেকে দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ভাষণ ও দেশাত্ববোধক গান পরিবেশনের পাশাপাশি প্রশাসনিক ভবন, উপাচার্যের বাংলো, বিশ্ববিদ্যালয় গেইট সংলগ্ন দেয়ালসমূহ ও হলসমূহের সম্মুখভাগে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares