1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
নান্দাইলে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ। - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পিজেএফ এর সভাপতি নাবিল সাধারণ সম্পাদক আমিনুল মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে সড়কে গতিরোধ করে মারধর রাঙ্গামাটির জুরাছড়ির মৈদং ইউনিয়নে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নীলফামারীর ডিমলায় ভিডিপি-টিডিপি মৌলিক প্রশিক্ষণ গোপালগঞ্জে রাতের আঁধারে কেটে নেওয়া হচ্ছে বিদ্যুতের তার পঞ্চগড় তেঁতুলিয়ায় পূর্ণাঙ্গ ইউএনও হিসেবে যোগদান করলেন আনোয়ার হোসাইন দিনাজপুরে রাইস মিলের গুদামে মজুত ২১৭ বস্তা রাসায়নিক সার কুয়াকাটায় শিক্ষিকা দুই বছর অনুপস্থিত,নিয়মিত বেতন নেওয়ার অভিযোগ নড়াগতিতে সামরিক মর্যাদায় চিরনিদ্রায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোঃ কাজী আঃ আলী লালমনিরহাটের বিএসএফ সদস্যরা শটগান ওয়াকিটকি রেখে পালিয়ে যান

নান্দাইলে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ।

আ: হান্নান আল আজাদ নান্দাইল উপজেলা প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
Spread the love

আ: হান্নান আল আজাদ, নান্দাইল উপজেলা প্রতিনিধি:ময়মনসিংহের নান্দাইলে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী সেরা শিক্ষার্থীদের ‘বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫ উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন’ স্কিমের আওতায় শিক্ষা বোর্ড কর্তৃক নির্বাচিত মোট ১৬ জন শিক্ষার্থীকে এই অ্যাওয়ার্ড ও সনদপত্র তুলে দেওয়া হয়।

নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সারমিনা সাত্তার।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সারমিনা সাত্তার কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “তোমরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর। তোমাদের এই সাফল্য শুধু তোমাদের পরিবারের জন্যই নয়, বরং পুরো নান্দাইলের জন্য গর্বের।” তিনি শিক্ষার্থীদের সততা ও নিষ্ঠার সাথে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা সহকারী শিক্ষা পরিদর্শক মাহবুবুল আলম খান, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া, অধ্যক্ষ মঞ্জুরুল হক, প্রধান শিক্ষিকা মার্জিয়া সুলতানা, সুপার খালেদ সাইফুল্লাহ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সুলতান আহেম্মদসহ প্রমূখ।

এসময় অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares