1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সোনারগাঁওয়ে উঠান বৈঠক করেছেন আল মুজাহিদ মল্লিক - দৈনিক শিরোমনি | shiromoni.com
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে

সোনারগাঁওয়ে উঠান বৈঠক করেছেন আল মুজাহিদ মল্লিক

মো: মামুন, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
Spread the love

মোঃ মামুন নারায়ণগঞ্জ প্রতিনিধি  বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির প্রচারে সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের হরহরদী বাজার এলাকায় লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

২৬ জুলাই (শনিবার) বিকেলে এ কর্মসূচিতে নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের মনোনয়নপ্রত্যাশী আল মুজাহিদ মল্লিক। তিনি স্থানীয় জনসাধারণ ও দলীয় নেতাকর্মীদের মাঝে ৩১ দফা কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, “এই ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ একটি সুখী ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে।”

তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অল্প সময়ের জন্য রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলেও তার দূরদর্শী নেতৃত্ব এবং দেশপ্রেম তাকে জনগণের হৃদয়ে অমর করে রেখেছে। আজ তার আদর্শকে ধারণ করে আমি মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা ও ত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, “তিনি আপোষহীন নেত্রী। আর বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে থেকেও দলকে যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, তা অতুলনীয়। এই নেতৃত্বের প্রতি আস্থা রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।”

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “দলের স্বার্থে লোভ-লালসা পরিহার করে কাজ করতে হবে। দল যদি আমাকে উপযুক্ত মনে করে মনোনয়ন দেয়, তাহলে আমি আপনাদের পাশে থেকে কাজ করব। সুখে-দুঃখে আপনাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।”

উক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন প্রফেসর মনির হোসেন, সামসুল ইসলাম, শাহ আলম, সুলতান আল মামুন, লুৎফর রহমান, জামপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আল আমিন (সঞ্চালক), সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুর রহিম,জামপুর ইউনিয়নের যুবদলের যুগ্ন আহবায়ক আমিরুল, জামপুর যুবদলের সদস্য শহীদ,জামপুর ইউনিয়নের   যুব দলের নেতা সুমন, রমজানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী।

বক্তারা সবাই তারেক রহমানের ৩১ দফার পক্ষে জনমত গড়ে তুলতে তৃণমূলে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares