1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
নড়াইল নড়াগাতীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু - দৈনিক শিরোমনি | shiromoni.com
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার

নড়াইল নড়াগাতীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

মোঃ তরিকুল ইসলাম, নড়াগাতি থানা প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
Spread the love

মোঃতরিকুল ইসলাম, নড়াগাতি থানা প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নের উত্তর খাশিয়াল গ্রামে পুকুরে ডুবে শাকিব শেখ (৫) ও মানিক ইসলাম (৪) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১২ জুলাই) বিকেলে থেকে সন্ধ্যার মধ্যে এ মর্মান্তিক ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।  মৃত দুই শিশু সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

নিহত সাকিব উত্তর খাশিয়াল গ্রামের জাকাত শেখের ছেলে এবং মানিক বরিশাল জেলার আরিফুল ইসলাম এর ছেলে। মানিকের বাবার বাড়ি বরিশালে হলেও সে মায়ের সঙ্গে মামাবাড়িতেই থাকত।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকালের দিকে বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল শিশু দুটি। পরিবারের সদস্যরা সে সময় ব্যস্ত থাকায় তারা নজরের বাইরে চলে যায়। একপর্যায়ে খেলতে খেলতে পাশের একটি পুকুরে পড়ে যায় তারা। সন্ধ্যার পর তাদের বাড়িতে না দেখে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে এক শিশুর মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়দের সহায়তায়  রাত সাড়ে ৮টার দিকে অপর শিশুর মরদেহও উদ্ধার করা হয়।

খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম বরকত উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। শিশুরা খেলা করতে করতে পরিবারের সবার অজান্তে পুকুরে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।”

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, “দুই শিশু খেলাধুলার সময় দুর্ঘটনাবশত পুকুরে পড়ে মারা যায়। প্রাথমিক তদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares