1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

কালিয়ায় জমি নিয়ে রক্তের খেলা শুরু হয়েছে

মো: রাসেল শেখ, কালিয়া উপজেলা প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
Spread the love

রাসেল শেখ,কালিয়া উপজেলা প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নের পশ্চিমপাড়ায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একই পরিবারের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) সকাল ৯.৩০ মিনিটে এ ঘটনা ঘটে। গুরুতর আহত চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, খাশিয়াল পশ্চিমপাড়ার দাউদ মোল্ল্যার ছেলে আবুল বাশার মোল্যা সকালে বাঁশ কাটতে গেলে মালেক মোল্ল্যা পক্ষের সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। উভয়পক্ষ লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহতরা হলেন—মালেক মোল্লা (৮৫), তার ছেলে রসুল মোল্লা (৬০), রমজান মোল্লা (২২), স্ত্রী রাজিয়া বেগম (৬৫), নাতনি ঋতু খাতুন (২০) ও জান্নাতি খাতুন (১৫)। অন্যদিকে দাউদ মোল্লার ছেলে **আবুল বাশার (২৭)**ও গুরুতর আহত হন।

আহতদের মধ্যে মালেক মোল্লা, রসুল মোল্লা, রমজান মোল্লা ও আবুল বাশারকে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অন্যরা কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশিকুর রহমান বলেন, “খাশিয়াল পশ্চিমপাড়ায় জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে সেই বিরোধকে কেন্দ্র করে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, উভয় পক্ষই দীর্ঘদিন ধরে ওই জমির মালিকানা দাবি করে আসছিল। কয়েক দফা সালিশ বৈঠক হলেও সমাধান হয়নি।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি